বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১২ ডিসেম্বর ২০২৪ ১৯ : ১৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: আধুনিক জীবনযাত্রায় কাজ আর বাড়ি-তাতেই যেন আবর্তিত হচ্ছে অনেকের জীবন। কখনও সংসারের চাপ, কখনও বা পাহাড় সমান জমে অফিসের কাজ। পেশাগত-ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রেখে চলাই বড় চ্যালেঞ্জ। ব্যস্ত জীবনের চাপ শুধু শরীর নয়, প্রভাব ফেলছে সম্পর্কেও। যা থেকে বাড়ছে মানসিক চাপও। আর এই টানাপড়েনের মাঝে কীভাবে বজায় থাকবে সম্পর্কের উষ্ণতা? রইল তেমনই ৬ কৌশলের হদিশ।
অফিসের কাজ বাড়িতে আনবেন না। সারাদিন পর খানিকক্ষণ হলেও সঙ্গীর সঙ্গে কথা বলুন। মন দিয়ে তাঁর কথা শুনুন। আপনার কিংবা সঙ্গীর দিনভর কেমন কাটল, তা একে অপরের সঙ্গে শেয়ার করুন। ছুটির দিনে যতটা সম্ভব অফিসের কাজ থেকে দূরে থাকুন। সপ্তাহের অন্তত একটা দিন সম্পর্কের যত্নে কাজে লাগান।
সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলুন। যে কোনও মানসিক টানাপড়েনের কথা মনের মধ্যে চেপে রাখবেন না। তাহলেই একে অপরের প্রতি অভিযোগ-অসন্তোষ থাকলে তা কথা বলেই সমাধান করতে পারবেন।
সকলেরই নিজেকে সময় দেওয়ার প্রয়োজন হয়। আর সেই জায়গায় সঙ্গী ভাগ বসাতে চাইলে দমবন্ধ হয়ে উঠতে পারে সম্পর্কের বন্ধন। তাই নিজেও নিজের জন্য সময় রাখুন, সঙ্গীকেও সেই জায়গা দিন।
অফিস-বাড়ি সামলিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়ার প্ল্যান করুন। বেশিদিনের ছুটি না পেলে খুব দূরে যেতে হবে না। অন্তত দু’এক দিনের জন্য হলেও সমস্ত পিছুটানকে সরিয়ে দু’জনে নিরিবিলিতে সময় কাটান। দেখবেন রোজকার ব্যস্ততার মাঝে না বলা কথাগুলো সমুদ্র কিংবা পাহাড়ের নিস্তবব্ধতায় ভাষা খুঁজে পাবে।
সুখী দাম্পত্য জীবনের একটি বড় দিক সুখী যৌনজীবন। কাজের চাপে অনেক সময় শারীরিকভাবেও কাছাকাছি আসতে পারেন না দু’জনে। তবে খেয়াল রাখতে হবে সঙ্গীর চাহিদা আর আপনার ইচ্ছের মধ্যে যেন ভারসাম্য বজায় থাকে। যৌনতা নিয়ে রাখঢাক না রেখে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন।
দীর্ঘদিন সম্পর্কে অনেক সময় একঘেয়েমি আসতে পারে। তাই নিজেদের নতুন করে আবিষ্কার করার চেষ্টা করুন। ছোট ছোট বিষয়ে একে অপরের প্রশংসা, সামান্য উপহার আদানপ্রদানেও সম্পর্কে বজায় থাকবে উষ্ণতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?