মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১২ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিবাহবিচ্ছেদের মামলায় খোরপোশের পরিমাণ কত হতে পারে তা খতিয়ে দেখতে আটটি মানদণ্ডের কথা বলল সুপ্রিম কোর্ট। বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষ নিজেকে শেষ করা আগে তাঁর স্ত্রী এবং শ্বশুরবাড়ির পরিজনদের দিকে খোরপোশ নিয়ে হেনস্থার অভিযোগ তুলেছিলেন। সেই ঘটনাকে সামনে রেখেই এই নির্দেশ শীর্ষ আদালতের। দেশের অন্যান্য আদালতগুলিকে সুপ্রিম কোর্টের এই আট মানদণ্ডের কথা মাথায় রেখেই বিবাহবিচ্ছিন্না স্ত্রীর খোরপোশের পরিমাণ নির্ধারণ করার পরামর্শ দিয়েছে।
যেই আটটি মানদণ্ডের কথা সুপ্রিম কোর্ট বলেছে সেগুলি হল-
১. স্বামী এবং স্ত্রীর সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা
২. ভবিষ্যতে স্ত্রী এবং সন্তানদের ন্যূনতম চাহিদা
৩. স্বামী এবং স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা
৪. অভিযোগকারীর আয়ের উৎস এবং সম্পত্তির পরিমাণ
৫. শ্বশুরবাড়িতে থাকার সময় স্ত্রীর জীবনযাত্রার মান
৬. সংসারের খেয়াল রাখতে কাউকে চাকরি ছাড়তে হয়ে কি না
৭. কর্মহীন স্ত্রীর আইনি লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ
৮. স্বামীর আর্থিক সামর্থ্য, আয় এবং অন্যান্য খরচ
যদিও আদালত জানিয়েছে, এই বিষয়গুলিকে কঠোর ভাবেই যে পালন করতে হবে তা নয়। তবে, এই খোরপোশের মামলায় এই বিষয়গুলি মানদণ্ড হিসাবে কাজ করবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভরণপোষণের পরিমাণ নিয়ে এমনভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত যা স্বামীর কাছে শাস্তির স্বরূপ না হয়ে ওঠে। এবং স্ত্রীর জন্য একটি সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করে।
বুধবার বিবাহবিচ্ছেদের একটি মামলা শুনছিল সুপ্রিম কোর্ট। সেখানে জনৈক প্রবীণকুমার জৈনকে প্রাক্তন স্ত্রী অঞ্জু জৈনের কাছে ভরণপোষণের খরচ বাবদ ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। প্রবীণকুমারকে তাঁর ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আরও এক কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই মামলার সূত্রেই ওই আট মানদণ্ডের কথা জানায় দুই বিচারপতির বেঞ্চ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?