মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দুর্যোগ পিছু ছাড়ছে না, তুমুল বৃষ্টিতে ফের জল থইথই তামিলনাড়ু, বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান

Pallabi Ghosh | ১২ ডিসেম্বর ২০২৪ ১৮ : ০৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ফের দুর্যোগের কালো মেঘ তামিলনাড়ুর আকাশে। ঘূর্ণিঝড় 'ফেনগাল'-এর প্রভাব কাটতে না কাটতেই আবারও তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। চেন্নাই সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে বুধবার রাত থেকেই। বৃহস্পতিবারেও তা অব্যাহত। এই আবহে তামিলনাড়ুর ১১ জেলায় বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। 

প্রশাসন সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার চেন্নাই, ভিলুপুরম, থাঞ্জাভুর, মায়িলাদুথুরাই, পুদুক্কোট্টাই, কুদ্দালোর, ডিন্ডিগুল, রামানাথপুরম, তিরুভারুর, রানিপেট এবং তিরুভাল্লুর স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর চেন্নাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর উপরে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। বুধবার সকাল থেকে সেটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যার অভিমুখ রয়েছে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে। আগামী ২৪ ঘণ্টায় সেটি শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের আরও কাছে আসবে। গভীর নিম্নচাপের কারণে তামিলনাড়ুতে শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 

প্রসঙ্গত, ডিসেম্বরের প্রথমেই তামিলনাড়ুর স্থলভাগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় 'ফেনগাল'। রাজ্য জুড়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। কোথাও ধসে চাপা পড়ে, কোথাও বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান একাধিক বাসিন্দা। 'ফেনগাল' সরতেই আবারও গভীর নিম্নচাপের কারণে দুর্যোগের ঘনঘটা তামিলনাড়ুতে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া