বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | নির্মেদ চেহারা, ঘন কালো চুলে ঠিকরে বেরচ্ছে রূপের ছটা, জানুন পঞ্চাশ ছুঁইছুঁই শালিনী পাসির সৌন্দর্য্যের গোপন কথা

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১১ ডিসেম্বর ২০২৪ ০১ : ১৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। ছেলের বয়স ২৭ বছর। তবে তাতে কী! রূপের জাদুতে হার মানাবেন অষ্টাদশীদের। তিনি শালিনী পাসি। নেটফ্লিক্সে ‘ফ্যাবিউলাস লাইভস ভার্সাস বলিউড ওয়াইভস’ সিরিজে তাঁর উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। আর তারপর থেকেই সমাজমাধ্যমে তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে।

নামজাদা অভিনেত্রী না হলেও বি-টাউনের তারকা মহলে পরিচিত মুখ শালিনী পাসি। উদ্যোগপতি, সমাজসেবী হিসেবে তিনি সকলের কাছে পরিচিত। সম্প্রতি 'বিগ বস' শো-তে বিশেষ অতিথি হিসাবে আসেন শালিনী। সেখানেই তিনি ৪৮ বছর বয়সে তাঁর সৌন্দর্যের রহস্য নিয়ে মুখ খোলেন। 

শালিনী দিল্লির সমাজকর্মী, শিল্প বিশেষজ্ঞ। তবে সবকিছুকে ছাপিয়ে সাম্প্রতিককালে নিজের ফ্যাশন বোধের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তাঁর ফ্যাশনেবল পোশাক থেকে নির্মেদ চেহারা কিংবা দৃঢ় ব্যক্তিত্ব, সব কিছু নিয়েই কৌতুহলের শেষ নেই। নেটপাড়ায় শালিনী রোজই চর্চায় থাকেন। বিগ বসে আসার পর তাঁকে ঘিরে চর্চা আরও বেড়ে গিয়েছে। কীভাবে নিজেকে এমন সুন্দর ধরে রেখেছেন, এই নিয়ে সলমনের শোয়ে কথা বলেন তিনি।

পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়ে কখনও চুলে রং করেননি শালিনী। বাজার চলতি কোনও শ্যাম্পুও ব্যবহার করেন না তিনি। তাঁর কথায়, 'আমি এত বছর ধরে চুল পরিষ্কার করতে ব্যবহার করছি রিঠা। তার সঙ্গে মিশিয়ে নিই আমলকি। আমি মনে করি চুলের জন্য এর থেকে ভাল আর কিছুই হতে পারে না। বাজার চলতি কোনও শ্যাম্প ব্যবহার করেননি।'

কীভাবে মধ্য বয়সেও এত সুন্দর রয়েছেন শালিনী? শো-তে তাঁকে এই প্রশ্ন করা হলে তিনি উত্তরে দেন, 'সুষম খাদ্য খাওয়া খুব দরকার। আমি রোজ সকালে ঘুম থেকে উঠে এক চামচ করে ঘি খাই। হতে পারে, তার জন্যই এখনও এমন রয়েছি। আমি স্বাস্থ্যকর এবং পরিষ্কার খাবার খাই।'  একইসঙ্গে তিনি মানসিক চাপ নেন না বলেও জানান।  

বিগ বস শো-তে নিজের খাওয়াদাওয়া-জীবনযাপন নিয়ে আরও কথা বলেন শালিনী । তিনি জানান যে স্বাভাবিক তাপমাত্রার কফি খান। দাঁতে কফি লাগলে, তা খারাপ হয়ে যেতে পারে, তাই কাপ থেকে সরাসরি কফি খান না। স্ট্র ব্যবহার করেন। আবার ঘর গরম থাকার জন্য জানলা দরজাও বন্ধ করে রাখেন। যা শরীরের পক্ষে ভাল বলে মনে করেন শালিনী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া