বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১১ ডিসেম্বর ২০২৪ ০১ : ০৪Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ স্ট্রেস, উদ্বেগ বা টেনশনের সময় শিশুরা আরও বেশি করে দাঁত দিয়ে নখ কাটে। স্কুলে কোনওভাবে এই কাজ করতে গিয়ে ধরা পড়লে শিক্ষক-শিক্ষিকাদের থেকে বকুনিও খেতে হয়। সন্তানের এই বদভ্যাসের কারণে সে অসুস্থও হতে পারে। তাই শুধু বকুনির ভয়ে নয়, সন্তানের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বদভ্যাসের পিছু ছাড়াতে হবে চটজলদি। অন্যথায় নানা অসুখে ভুগবে আপনার সন্তানই।
বাচ্চদের আঙুল চোষার মতো দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাসও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দূর হয়। কিন্তু তা না হলেই বিপত্তি। কারণ এমন অনেকেই আছে যারা অনেক বড় হয়েও দাঁত দিয়ে নখ কাটেন। তাই সন্তানের বদভ্যাসের পিছু ছাড়াতে বাবা-মায়েরা দ্রুত ব্যবস্থা নিন। এর জন্য কিছু কার্যকরী উপায় দেওয়া হল।
আঙুলে নখই না থাকলে দাঁত দিয়ে বাচ্চার নখ কাটার অভ্যাস আসতে আসতে চলে যায়। তাই সবসময় সন্তানের নখ ছোট করে কেটে দিন। এতে তাদের নখে কোনও ব্যাক্টেরিয়া, ধুলো-বালিও জমতে পারবে না। ফলে সন্তানের স্বাস্থ্য নিয়ে এমনিতেই আর কোনও চিন্তা থাকবে না।
দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস ছাড়ানো খুব মুশকিলের। সন্তানকে বারবার বারণ করলেও সে হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই মুখে হাত দিয়েই ফেলে। তবে বাবা-মা হিসেবে আপনার একটি কোড ঠিক করুন। অর্থাৎ সে যেই না মুখে হাত দিতে যাবে তখনই তাকে স্ট্যাচু করে দিন। তারপর হাত দিয়ে কাঁধ ছোঁয়া বা অন্য কিছু ছোঁয়ার টাস্ক দিয়ে দিন।
স্ট্রেস, উদ্বেগ থেকেও তো বাচ্চারা দাঁত দিয়ে নখ কাটে। তবে এই উদ্বেগ কমানোর অন্য স্বাস্থ্যকর বিকল্প তুলে দিন সন্তানের হাতে। রবার বা স্পঞ্জের বল এক্ষেত্রে কাজে আসতে পারে। এমনকী এসব জিনিস দিয়ে স্ট্রেস কমানো উপায় অভ্যাস করান সন্তানকে। দেখবেন এভাবেই ধীরে ধীরে দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস দূর হয়ে গিয়েছে।
শিশুদের উদ্বেগ কমে এমন খেলনা উপহার দিতে পারেন। স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এমন গ্যাজেট কিনে দিন। দাঁত দিয়ে নখ কামড়ানো এড়াতে তাদের নখে তিক্ত কিছুর রস বা নেইলপলিশ প্রয়োগ করতে পারেন। তবে এগুলো যেন বিষাক্ত না হয়, সে ব্যাপারে খেয়াল রাখুন। তিক্ত স্বাদ তাদের নখ কামড়ানোতে বাধা হিসেবে কাজ করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?