বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১১ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: আর পাঁচজন ভিক্ষুকের মতোই তিনিও থালা পেতে চান টাকা। নিয়মিত ভিক্ষে করার রয়েছে স্থানও। তবে তিনি যে সকলের চেয়ে আলাদা। আর হবেন নাই বা কেন! ভিক্ষে করে মাস গেলে তাঁর রোজগার ৬০ থেকে ৭৫ হাজার টাকা। শুধু তাই নয়, রয়েছে সম্পত্তি সহ এলাহি জীবনযাপন। যা লজ্জায় ফেলে দেবে অন্য পেশার তাবড় মানুষজনকেও।
ভিখারির সঙ্গে ধনী কথাটা শুনে ভ্যাবাচ্যাকা খেয়েছেন নিশ্চয়ই? আসলে তিনি যে শব্দের পরিভাষাই বদলে দিয়েছেন। তাই তো তিনি ভিখারি এবং ধনীও। বলা ভালো, বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি। আর অন্য দেশে নয়, সেই ধনী ভিখারি ভারতেরই বাসিন্দা। যার অর্থ, সম্পদের হিসাব শুনলে ভিরমি খাবেন আপনিও।
ভিক্ষাবৃত্তি করে ধনকুবের ভরত জৈন। বিশ্বের সবচেয়ে ধনী এই ভিক্ষুক থাকেন ভারতের মুম্বই শহরে। ছত্রপতি শিবাজি টার্মিনাসে গেলেই তাঁকে ভিক্ষা করতে দেখা যায়। কোনও কোনও দিন চলে আসেন আজাদ ময়দান চত্ত্বরে। এক বা দুই কোটি নয়, ৭ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে ভরতের এই ভিক্ষুকের। আর সেই সম্পদের তালিকায় কী না নেই! কোটি টাকার উপরে দু' দুটো বিলাসবহুল ফ্ল্যাট। আরব সাগরের তীরে মহারাষ্ট্রের থানে এলাকায় দুটো দোকানও কিনেছেন এই ভিক্ষুক।
ভরতের জীবনের শুরুটা এতটা মসৃণ ছিল না। সোনার চামচ মুখে দিয়ে জন্মাননি ভরত। ছোটবেলায় কোনও মতে জুটত খাবার আর মাথার উপরে ছাদ। অর্থের জন্য পড়াশোনা করতে পারেননি ভরত। তারপরেই পেশা হিসেবে বেছে নেন ভিক্ষাকে। প্রথম প্রথম লজ্জাই লাগতো। তবে হাল ছাড়েননি। যেদিন যা ভিক্ষে পেতেন তার অর্ধেক টাকা সঞ্চয় করতেন। এভাবেই ধীরে ধীরে জমাতে শুরু করেন টাকা। সঞ্চিত ভিক্ষার অর্থ দিয়েই কিনেছেন দুটো দোকান। ভাড়া বাবদ সেই দোকানগুলি থেকে হাতে আসে মাসে ৩০ হাজার।
মুম্বাইয়ের প্যারেল এলাকায় থাকেন এই ভিক্ষুর। টাকার জন্য নিজে পড়াশোনা করতে পারেননি। তবে তাঁর দুই সন্তান পড়ে নামী কনভেন্ট স্কুলে। পরিবারের অন্যান্য সদস্যরা দোকানে কাজ করেন। তবু এত কিছুর পরেও ভিক্ষে পেশাকে ছাড়তে পারেননি কোটিপতি ভিখারি। ভিক্ষেও যে লাভজনক পেশা হতে পারে তার প্রমাণ দিয়েছেন হাতেনাতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?