শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১১ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রাস্তায় বাসের দাদাগিরি আর নয়। এবার থেকে তারাও কিউআর কোডের নজরে। কমিশনের জন্য পথেঘাটে প্রতিদিনই দেখা যায় বিভিন্ন রাস্তায় বাসের দাপাদাপি, একে অপরকে ছাপিয়ে যাওয়ার গল্প। তবে এবার এই দাদাগিরিতে লাগাম পরানোর পালা। রাজ্য পরিবহন দপ্তর ইতিমধ্যেই একটি পাইলট প্রোজেক্ট চালু করেছে। সেখানেই নিয়ে আসা হয়েছে এই কিউআর কোড। রাস্তায় যাতে দুর্ঘটনা কম হয় সেজন্যেই এই ব্যবস্থা গ্রহণ করল পরিবহন দপ্তর।
অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট রুটের কোনও বেসরকারি বাসের খবর জানতে কিউআর কোড চালু করতে চায় রাজ্য সরকার। স্ট্যান্ড থেকে ছাড়ার আগে সেই বেসরকারি বাসের কিউআর কোড স্ক্যান করতে হবে চালককে। বাসের ভিতরে দেওয়ালে সেই কিউআর কোড সাঁটা থাকবে। একবার স্ক্যান করলেই সেই বাসের হদিস যাত্রীরা যেমন পেয়ে যাবেন, তেমনই ওই বাস রাস্তায় কীভাবে এবং কতটা বিধি মেনে ছুটছে, তাও জানতে পারবেন পুলিশ ও পরিবহণ দফতরের আধিকারিকেরা।
প্রাথমিকভাবে বিমানবন্দর-কেন্দ্রিক সরকারি ভলভো এবং বাতানুকূল বাসের রুটগুলিকে ‘যাত্রী সাথী’ অ্যাপের আওতায় আনার কথা জানিয়েছিল রাজ্য সরকার। সেই পরিকল্পনার অংশ হিসাবেই বিমানবন্দরমুখী রুটের পাশাপাশি আরও কয়েকটি রুটের বেসরকারি বাসকে ‘যাত্রী সাথী’ অ্যাপের আওতায় আনতে চাইছে রাজ্য সরকার।
সরকারি বাসে চলতি বছরের শেষেই শুরু করা হবে এই কিউ আর কোড। প্রথমে ১০ টি রুটে চালু হবে এই ব্যবস্থা। সেখানে শুরুতে ৫৬ টি বাসের চালকদের কাছে এই কোড থাকবে। এই ব্যবস্থাটি তাদের সকলের ফোনে অ্যাপ হিসাবে থাকবে। ফলে ট্রাফিক পুলিশরা অতি সহজেই তাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে জানতে পারবে। যদি কোনও কারণে গাড়ির গতি বেশি হয় তবে তখনি এই অ্যাপ জানিয়ে দেবে ট্রাফিককে। সেইমতো তারা দ্রুত ব্যবস্থা নিতে পারবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?