মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ডিভোর্স খোরপোশের চাপ ঠেলে দিচ্ছে মৃত্যুমুখে, অতুল প্রসঙ্গে বীভৎস অভিজ্ঞতা জানাচ্ছেন ছেলেরা

Pallabi Ghosh | ১১ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কে তিক্ততা বাড়লে, বিচ্ছেদের পথে হাঁটেন বহু দম্পতি। আইন মেয়েদের পক্ষে থাকায়, খানিকটা সুযোগ, সুবিধা পান তাঁরা। তবে ডিভোর্স খোরপোশের কারণে মানসিক চাপ বাড়ছে ছেলেদের।কিছু ক্ষেত্রে রীতিমতো মাথায় হাত পড়ে ছেলেদের। খোরপোশের চাপে চরম পদক্ষেপ নিতেও বাধ্য হন কেউ কেউ। যেমন, অতুল সুভাষ। 

পেশায় ইঞ্জিনিয়ার অতুল ডিভোর্স খোরপোশের চাপে, স্ত্রীর দায়ের করা পরপর মামলার জেরে আত্মঘাতী হলেন। তাঁর মৃত্যুর পরেই সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং #JusticeforAtulSubhash। অতুলের এমন মর্মান্তিক পরিণতির পর মুখ খুলেছেন ছেলেরাও। ডিভোর্স খোরপোশের চাপে অতুলের মতো পরিণতি যে কারও হতে পারে বলে দাবি অনেকের। 

সাংবাদিক ও পুরুষ অধিকার কর্মী দীপিকা নারায়ণ ভারদ্বাজ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বহু ছেলে তাঁকে অতুলের প্রসঙ্গ টেনে সাহায্যের আবেদন করেছেন। তাঁরাও যে ডিভোর্স খোরপোশের চাপে বিধ্বস্ত, সে কথা তুলে ধরেছেন। একজন দীপিকাকে লিখেছেন, 'অতুলের পর বোধহয় আমি। স্ত্রী ডিভোর্স এবং পণের মামলা দায়ের করেছেন আমার বিরুদ্ধে। মামলায় বিচারপতিও আমার বয়ান শুনতে চাইছেন না। এই মামলায় আমাদের একমাত্র বাড়িটিও স্ত্রীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই বাড়িটি আমার বাবা-মায়ের সম্পত্তি। সেটি হাতছাড়া হলে, আমাদের আর মাথা গোঁজার ঠাঁই থাকবে না। নিজেকে শেষ করার চিন্তা আমার মাথাতেও আসে। জানি না এর শেষ কোথায় হবে।' 

একজন লিখেছেন, 'অতুলের মতো পরিণতি আমারও হতে পারে। আত্মহত্যার চেষ্টা করেও পিছিয়ে এসেছি। কারণ বৃদ্ধ বাবা-মায়ের দায়দায়িত্ব পালন করতে হয়। তাঁদের কথা মাথায় রেখে কোনও চরম পদক্ষেপ করতে পারি না। কিন্তু ডিভোর্সের মামলায় বিপর্যস্ত হয়ে আছি।' 

একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'বিচার শেষপর্যন্ত অধরাই থাকে। অতুলের ক্ষেত্রেও অন্যথা হবে না, এমনটা আমার ধারণা। আমার স্ত্রী আলাদা করে এফআইআর দায়ের করেছেন। ডিভোর্স খোরপোশ হিসেবে ৭৩৫ লক্ষ টাকা চেয়েছেন। আমার বিরুদ্ধেও ন'টি মামলা দায়ের করেছেন স্ত্রী। নাইট সিফটে কাজ করে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি। এখন আর বাড়তি চাপ সামলানোর মতো মানসিক অবস্থা থাকে না।' 

প্রসঙ্গত, ডিভোর্স খোরপোশ হিসেবে অতুলের থেকে তাঁর স্ত্রী তিন কোটি টাকা চেয়েছিলেন। বহু ছেলেরাই জানিয়েছেন, চাকরি যাই হোক, ডিভোর্সের মামলা দায়ের করলেই কোটি কোটি টাকা খোরপোশ চাওয়াটাই নতুন ট্রেন্ড।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া