মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আগামী বছর থেকেই কী শুরু হবে অষ্টম বেতন কমিশন, কী ভাবছে মোদি সরকার

Sumit | ১১ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:  কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই তাকিয়ে রয়েছে অষ্টম বেতন কমিশনের দিকে। প্রতি ১০ বছর অন্তর এই পে কমিশন করা হয়ে থাকে। এর আগে সপ্তম পে কমিশন করা হয়েছিল ইউপিএ সরকারের আমলে। সময়টা ছিল ২৮ ফেব্রুয়ারি, ২০১৪ সাল। এরপর থেকেই কেটে গিয়েছে টানা ১০ টি বছর।

 

তারপর কেন্দ্রীয় সরকারি কর্মীরা ফের একবার তাকিয়ে রয়েছেন অষ্টম বেতন কমিশনের দিকে। সেখানে বেসিক থেকে শুরু করে পেনশন এবং অন্য সুবিধাগুলিও রয়েছে। তবে এখানেই চিন্তার খবর। কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়ে দিয়েছেন, অষ্টম পে কমিশন নিয়ে তারা এখনই কোনও সিদ্ধান্ত নেননি। এমন কোনও প্রস্তাবও করা হয়নি। তাই ফের নতুন করে চিন্তার কালো মেঘ ছড়িয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মনে।

 

এর আগে ২০১৪ সালে সপ্তম পে কমিশন যখন ঘোষণা করা হয়েছিল তারপর সেটি চালু হয় ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে। সেইমতো চলতে হলে অষ্টম পে কমিশন চালু হওয়ার কথা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। কিন্তু আদৌ সেটি চালু হবে কিনা তা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে নতুন জল্পনা। তবে যদি অষ্টম পে কমিশন হয় তাহলে মুখে হাসি ফুটতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ১৮৬ শতাংশ বাড়তে পারে ন্যূনতম মূল বেতন। অষ্টম বেতন কমিশন ঘোষণার আগে এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। যদিও সরকারি ভাবে এখনও এই কমিশনের ঘোষণা করেনি কেন্দ্র।

 

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন মাসে ১৮ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনে এই টাকার অঙ্ক ঠিক করা হয়েছিল। ষষ্ঠ বেতন কমিশনে মাসে সাত হাজার টাকা ছিল কেন্দ্রীয় কর্মচারীদের বেসিক পে। বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম পেনশন ধার্য রয়েছে ৯ হাজার টাকা। সেখানেও ১৮৬ শতাংশের বৃদ্ধি হয়তো দেখা যাবে। সেক্ষেত্রে ন্যূনতম পেনশন এক লাফে ২৫ হাজার ৭৪০ টাকায় গিয়ে পৌঁছতে পারে। অষ্টম বেতন কমিশনের ব্যাপারে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করেনি নরেন্দ্র মোদি সরকার। সূত্রের খবর আগামী বছরের কেন্দ্রীয় বাজেটে এর কথা ঘোষণা করবে কেন্দ্র। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া