মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | টানা ২৪ ঘণ্টা মা কালীর সাধনা, দেবীর দেখা না পাওয়ায় নিজের গলা কাটলেন পুরোহিত

Pallabi Ghosh | ১১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৪৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: একটানা ২৪ ঘণ্টা মা কালীর সাধনায় মগ্ন ছিলেন এক পুরোহিত। আকাঙ্ক্ষা ছিল, সাধনা শেষে মা কালী তাঁকে দেখা দেবেন। কিন্তু শেষপর্যন্ত আশাহতই হলেন। ২৪ ঘণ্টা সাধনা করেও মা কালীর দেখা পাওয়া গেল না। শেষমেশ চরম পদক্ষেপ করলেন পুরোহিত। দেবী মূর্তির সামনে নিজের গলা কেটে আত্মঘাতী হলেন তিনি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। পুলিশ সূত্রে খবর, ৪০ বছর বয়সি পুরোহিত অমিত শর্মা দীর্ঘদিন ধরেই মা কালীর সাধনা করেন। গাই ঘাট এলাকায় মঙ্গলবার নিজের বাড়িতে দেবীর পুজো করছিলেন। আচমকা ধারাল অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মঘাতী হন। 

অমিত শর্মার স্ত্রী জুলি পুলিশকে জানিয়েছেন, সেদিন তিনি রান্নাঘরে ছিলেন। আচমকা ঘর থেকে রক্তের স্রোত দেখে ছুটে আসেন। ঠাকুরঘরের দরজা খুলে দেখেন স্বামী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন। চিৎকার করে প্রতিবেশীদের খবর দেন। তাঁরাই পুরোহিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরোহিতের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

জুলি পুলিশকে আরও জানিয়েছেন, একটানা ২৪ ঘণ্টা মা কালীর পুজো করছিলেন অমিত। ঠাকুরঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। আশা করেছিলেন, মা কালী তাঁকে দেখা দেবেন। মাঝে মাঝেই চিৎকার করে বলছিলেন, 'মা কালী, দেখা দাও'। এর কিছুক্ষণ পরেই তাঁর গলার স্বর আর শোনা যায়নি। দেবীর দেখা না পাওয়ায় হতাশায় নিজেকে শেষ করেছেন বলে দাবি স্ত্রীর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া