শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৪২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর পদে ছয় বছরের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে শক্তিকান্ত দাসের। তাঁর পদে বসবেন অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব সঞ্জয় মলহোত্র। বুধবার, ১১ ডিসেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। মাসে কত টাকা মাইনে পেতেন প্রাক্তন গভর্নর তা জানতে তথ্যের অধিকার আইনে (আরটিআই) আবেদন করেছিল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে। সেই আবেদনের উত্তরে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, গত অর্থবর্ষে শক্তিকান্তের মাইনে ছিল প্রতি মাসে আড়াই লক্ষ টাকা। প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলও সমপরিমাণ মাইনে পেতেন বলে জানানো হয়েছে।
আরটিআইয়ের উত্তরে আরও জানানো হয়েছে, গত অর্থবর্ষে শক্তিকান্তের সহকারীরা অর্থাৎ ডেপুটি গভর্নর এমডি পাত্র, এম রাজেশ্বর রাও, এমকে জৈন, টি রবিশঙ্কর ২ লক্ষ ২৫ হাজার টাকা বেতন পেতেন। আরবিআইয়ের এগজেকিউটিভ ডিরেক্টর অনিল কুমার শর্মা, শিরীষ চন্দ্র মূর্মূ, ওমপ্রকাশ মাল এবং মৃদুল কুমার সাগর প্রতি মাসে ২ লক্ষ ১৬ হাজার টাকা বেতন পেতেন।
আরবিআইয়ের আধিকারিকদের সমপরিমাণ বেতন পান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র দীনেশ খারা। গত অর্থবর্ষে তাঁর বেতন ছিল বার্ষিক ২৭ লক্ষ টাকা এবং মহার্ঘ্য ভাতা বাবদ পেয়েছেন ৭,৪২,৫০০ টাকা। ব্যাঙ্ক অফ বরোদার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সঞ্জীব চাড্ডা। তিনি পেতেন ৩৮.১৯ লক্ষ টাকা। দেশের অন্যতম পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শীর্ষ আধিকারিকরা বার্ষিক ৩৪ লক্ষ থেকে ৪০ লক্ষ টাকার মধ্যে বেতন পান বলে জানানো হয়েছে। ২০১৬ সাল থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শীর্ষ আধিকারিকদের বেতন বৃদ্ধি করেনি আরবিআই।
সরকারি ব্যাঙ্কগুলির শীর্ষ আধিকারিকদের বেতন বেসরকারি ব্যাঙ্কের তুলনায় যথেষ্ট কম। এইচডিএফসি ব্যাঙ্কের সিইও কেকি মিস্ত্রী ২০২২ অর্থবর্ষে বার্ষিক ১৯ কোটি টাকা বেতন পেয়েছেন। অন্যান্য বেসরকারি ব্যাঙ্কের শীর্ষ আধিকারিকদের বেতন ২০২১ অর্থবর্ষ অনুযায়ী, ২.৩ কোটি থেকে ৭.১ কোটির মধ্যে ঘোরাফেরা করছে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?