বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১০ ডিসেম্বর ২০২৪ ০২ : ৫০Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ শীতকাল হোক বা বর্ষা, প্রতিদিন মাথায় চিরুনি দিলেই চুল উঠবে, এটা স্বাভাবিক ঘটনা। তবে অতিরিক্ত চুল উঠলে সেটা স্বাভাবিক ঘটনা থাকে না। এমনকি মাথায় তোয়ালে দিলেও যদিও চুল ওঠে তাহলে বিষয়টি নিয়ে ভাবা দরকার। পেঁয়াজের মধ্যে সালফার রয়েছে। এর জেরেই পেঁয়াজের গন্ধ ঝাঁঝালো হয়। আবার এই সালফারই চুলের ফলিকলকে শক্তিশালী করতে এবং চুলের সমস্যা দূর করতে সাহায্য করে। তবে ঘরেই তৈরি করুন পেঁয়াজের রস দিয়ে হেয়ার প্যাক যা কিছুদিনের মধ্যেই আপনার চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে। কীভাবে বানাবেন এই প্যাক জেনে নিন।
একটি গোটা পেঁয়াজকে ঘষে নিন। সেই ঘষা পেঁয়াজ থেকে নিংড়ে রস বের করে নিন। আলাদা একটি পাত্রে দু'চামচ করে অ্যালোভেরা জেল ও নারকেল তেল নিন। ভাল করে মিশিয়ে তারপর পেঁয়াজের রস দিন। সব উপকরণগুলো আবার মিশিয়ে নিন। সপ্তাহে তিনদিন স্নানের আগে এই হেয়ার প্যাক তুলোর বল করে স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। আধঘন্টা লাগিয়ে রাখুন। শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।
পেঁয়াজের রস নিয়মিত স্ক্যাল্পে মাসাজ করলে ছত্রাক সংক্রমণও নিয়ন্ত্রণে চলে আসবে এবং খুশকি দূর হবে।খুশকি এবং অন্যান্য ছত্রাক সংক্রমণ কমিয়ে স্ক্যাল্পের সুস্বাস্থ্য ফেরাতে পেঁয়াজের রসের পরোক্ষ ভূমিকা রয়েছে। কারণ, এতে অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান পাওয়া যায়, যেগুলি সংক্রমণ কমাতে পারে। ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে এই সব্জিতে। যা শরীরে ফ্রি র্যাডিক্যালের সমতা বজায় রাখে। ফলে চুলের ফলিকলগুলি ক্ষতিগ্রস্ত হয় না। তবে যাঁদের সালফারে অ্যালার্জি রয়েছে, তাঁরা পেঁয়াজের রস মাথায় মাখবেন না। ত্বকের চিকিৎসকের পরামর্শ নিয়ে প্যাচ টেস্ট করিয়ে তবেই পেঁয়াজের রস চুলে মাখা যেতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?