বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made rice face pack can tighten your skin tone and show half of your original age can glow your skin better

লাইফস্টাইল | শীতকালে রুক্ষ ত্বক কুঁচকে বুড়িয়ে যাচ্ছে? চালের এই ঘরোয়া ফেসপ্যাকে টানটান হয়ে ত্বকের বয়স দেখাবে অর্ধেক

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১০ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪৬Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ রোজের এক থালা ভালবাসা হোক বা রকমারি সুস্বাদু তেলে ভাজার পদকে মুখরোচক করা হোক, চালের গুণাবলী প্রচুর। চালের গুঁড়োর গুণে ত্বকও উজ্জ্বল হতে পারে। চালের গুঁড়ি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে, কালচে ছোপ দূর করে,ত্বক টানটান ও ঝকঝকে করে তোলে। ঘরোয়া কয়েকটি উপকরণ এর সঙ্গে মিশিয়ে নিলেই পেতে পারেন কাঙ্ক্ষিত ফল। চালের গুঁড়ো দিয়ে তৈরি রকমারি ফেসপ্যাকের যে কোনও একটি ব্যবহার করলেই, খরচ করে আর নামী-দামি প্রসাধনী ব্যবহারের দরকার পড়বে না। তবে, সে ক্ষেত্রে চালের গুঁড়ো মিশিয়ে মুচমুচে তেলেভাজার লোভ খানিক ত্যাগ করতে হবে কিন্তু। কারণ  ভাজাভুজি বেশি খেলে শরীর থেকে ত্বক কোনওটিই ভাল থাকে না।
জেনে নিন চালের এই ঘরোয়া ফেসপ্যাক কীভাবে কাজে আসবে।

এক কাপ চালকে সারারাত বা ২ ঘন্টা ভিজিয়ে রাখুন। এবার জল থেকে তুলে শুকনো কাপড়ে ছড়িয়ে শুকিয়ে নিন। শুকনো চাল ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিন। একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন এই চালের গুঁড়ো। স্নানের আগে একটি পাত্রে এক চামচ চালের গুঁড়ো, এক চামচ করে গ্লিসারিন, আমন্ড অয়েল ও গোলাপ জল নিন। আমন্ড তেলের পরিবর্তে আপনি নারকেল তেলও দিতে পারেন। ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ২০ মিনিট অপেক্ষা করুন। ঈষৎ উষ্ণ গরম জলে মুখ ভাল করে ম্যাসাজ করে ধুয়ে নিন। আপনার ত্বকে এই শীতে একটিও ভাঁজ পড়বে না। 

চালের গুঁড়ো প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যদি নিয়মিত চালের গুঁড়ো মুখে লাগান, তাহলে ত্বকের মৃত কোষের স্তর পরিষ্কার হয়ে যায়। ফলে ত্বকের ভিতরে রক্ত সঞ্চালন বাড়ে। অক্সিজেন সরবরাহও পর্যাপ্ত পরিমাণে হয়। তাই সাময়িক ভাবে জেল্লা বৃদ্ধি হয়। আপনারও মনে হয় যে, ফেসপ্যাক লাগানোর কারণেই আপনার ত্বক চকচক করছে। চালের গুঁড়োর টপিকাল অ্যাপ্লিকেশনে বেশ উপকার মিলতে পারে। ত্বকের অন্দরে জমে থাকা টক্সিনকে বের করে দিতে পারে এটির অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ। একইসঙ্গে ত্বকের জেল্লাও বাড়াতে পারে।

এটির অ্যান্টিএজিং গুণ ত্বকে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না। এমনকী সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেও ত্বককে রক্ষা করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া