মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সকালের চা থেকে রাতের খাবার সব একসঙ্গে, একাকীত্ব সরিয়ে এখানে যৌথজীবন হইহই করে উপভোগ বয়স্ক দম্পতিদের

দেবস্মিতা | ১০ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২২Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: বয়স্কদের জন্য এবার অভিনব উদ্যোগ। তাঁদের জন্য বানানো হল আলাদা ঘর সঙ্গে রান্নাঘর। নিজেদের বাড়ি ঘর ছেড়ে সেখানে এসেই থাকছেন তাঁরা। যাপন করছেন যৌথ জীবন। এই ঘটনাটি কেরালার। 

 

 

সে রাজ্যের কোট্টায়াম জেলায় বয়স্কদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। লালম নদীর তীরে, কোট্টায়াম থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গ্রামটি বয়স্কদের জীবনযাপনের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সেখানে রয়েছে মোট ১৫টি ঘর। প্রতি ঘর ৭২৪ বর্গ ফুট এলাকাজুড়ে বিস্তৃত। প্রতি বাড়িতেই একজন করে বয়স্ক দম্পতি থাকার জন্য বরাদ্দ করা হয়েছে। এখানকার যাঁরা বর্তমান বাসিন্দা তাঁরা আগে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক এবং সেনা কর্নেলের প্রভৃতি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। আজ তাঁরা সকলেই অবসরপ্রাপ্ত। 

 


এই কর্মকান্ডের মূল উদ্যোক্তা হলেন অবসরপ্রাপ্ত কর্নেল ম্যাথিউ মুরিকান এবং তার স্ত্রী ডলি ম্যাথিউ। গত ২ নভেম্বর এই ঘরগুলি প্রথম উদ্বোধন করা হয়। তখন সেখানে সাতজন দম্পতি বসবাস করতে শুরু করেছিল। এই উদ্যোগের মূলমন্ত্রই হল নিজের কাজ নিজে করুন, সকলকে কাজ করতে সাহায্য করুন। এখানে থাকা প্রত্যেক দম্পতি নিজেদের জীবনে এই মন্ত্রই অক্ষরে অক্ষরে পালন করে থাকেন। এখানে এমন অনেক দম্পতি আছেন যাঁদের সন্তানেরা অন্য শহরে কিংবা বিদেশে কর্মসূত্রে বসবাস করেন। তাই তাঁরা এখানে এসেছেন জীবনের শেষদিনগুলো যৌথ জীবনযাপনের উদ্দেশ্যে। 

 


দুপুরের খাবার থেকে সন্ধ্যার চা পর্যন্ত প্রতিটি কাজই নিজেদের মধ্যে ভাগ করে করেন তাঁরা। পালা করে কয়েকজনের মধ্যে কাজের দায়িত্ব পড়ে। সন্ধ্যায় একসঙ্গে চা পান করা থেকে শুরু করে সকালের রান্না করা সব কাজটাই করেন মিলেমিশে। সাহায্য এবং পারস্পরিক সমর্থনই এখানকার বয়স্ক দম্পতিদের জীবনের শেষ কথা। একাকীত্বের জীবন থেকে বেরিয়ে এক অন্যরকমভাবে বাঁচছেন তাঁরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া