বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১০ ডিসেম্বর ২০২৪ ২০ : ০১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পরিপাটি করা বিছানা। রয়েছে বালিশ, কোল বালিশ, ভাঁজ করা চাদর। সেই নরম বিছানাতেই ঘাপটি মেরে রয়েছে ভয়ঙ্কর বিষধর সাপ। এই সাপ আবার যেসে নয়, বিশাল বিষাক্ত। দক্ষিণ আফ্রিকায় স্টেলেনবোশ নামে এক ব্যক্তি বালিশ সরাতেই দেখা মেলে এই সাপের। তবে, ভয় পাননি ওই যুবক। উল্টে কৌশলে সাপটিকে ধরে নিরাপদ জায়গায় ছেড়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় স্টেলেনবোশের পোস্ট ভাইরাল হয়েছে। সেখানেই সে লিখেছেন, "এই সাপটি কালো থেকে গাঢ় বা হালকা বাদামী, হলুদ রঙের হয়ে থাকে। ছোট অবস্থায় এই সাপের গলায় একটি গাঢ় ব্যান্ড থাকে৷ কেপ কোবরা সহজেই মোল স্নেক এবং ব্ল্যাক স্পিটিং কোবরাকে বিব্রান্ত করে। এই কোবরা সবচেয়ে বিপজ্জনক। ব্ল্যাক মাম্বারের মতোই কেপ কোবরার কামড়েই দক্ষিণ আফ্রিকায় বেশিরভাগ মৃত্যু ঘটে। আক্রমণের মুখে কেপ কোবরা দ্রুত ফণা তুলতে ও কামড়াতে সক্ষম।"
স্টেলেনবোশ আরও লিখেছেন যে, "এই সাপ মূলত কেপ প্রদেশে দেখা যায়। তবে উত্তর-পশ্চিম, দক্ষিণ বতসোয়ানা এবং নামিবিয়া পর্যন্তও দেখা মেলে এর। কেপ কোবরার বিষ অত্যন্ত শক্তিশালী। একবার কামড়েই যেকোনও জীবের দ্রুত শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। দ্রুত হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে ও অ্যান্টিভেনম অপরিহার্য।"
কেপ কোরবার বৈশিষ্ট-
এই বিষধর সাপের ভয়ে গভীর জঙ্গলে যেতে ভয় পান অনেকেই। তবে শুধু জঙ্গলেই নয়, মরুভূমি থেকে শুরু করে জলময় এলাকা আবার পাথুরে জমিতেও অতি দক্ষতার সঙ্গে শিকার করে থাকে এই কেপ কোবরা।
এই কেপ কোবরা উজ্জ্বল হলুদ রং থেকে শুরু করে গাড় বাদামী এবং কালো রংয়েরও হতে পারে। গবেষকরা জানাচ্ছেন, এই সাপের বিষ অত্যন্ত ভয়ঙ্কর। যাকে কেপ কোবরা আক্রমণ করবে সে অতি দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়বে। টিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত মিলবে না। অন্য প্রাণীদের ক্ষেত্রে কিছু সময়ের অপেক্ষা মাত্র। তারপরই সরাসরি মরণ।
যেকোনও পরিবেশে মানিয়ে নিতে পারে বলে একে ধরা অতি শক্ত। প্রায় দেড় মিটার পর্যন্ত লম্বা এই সাপ দেখা গেলেও কয়েকটি ক্ষেত্রে এটি ২ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। পুরুষ এবং নারী উভয় কেপ কোবরাই সমান হিংস্র। দক্ষিণ আফ্রিকার বুকে আগে এই ধরনের সাপের খুব একটা প্রভাব ছিল না। কিন্তু পরিবর্তনশীল আবহাওয়ার জন্য এখন রাস্তাঘাটে দেখা যাচ্ছে কেপ কোবরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?