মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১০ ডিসেম্বর ২০২৪ ১৯ : ১২Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: ২৪ পাতার সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃত্যুর আগে সেই সুইসাইড নোট পরিচিত সকলকে ইমেলও করেছেন ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহের পাশ থেকে পুলিশ উদ্ধার করেছে সাইনবোর্ড। তাতে লেখা ‘বিচার রইল অধরা’। ঘটনাটি উত্তরপ্রদেশের।
অতুল সুভাষ নামে ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন ধরে স্ত্রীয়ের সঙ্গে ঝামেলা চলছিল তাঁর। আলাদা থাকতেন দু’জনে। তিনি সুইসাইড নোটে উল্লেখ করেছেন তাঁর মৃত্যুর জন্য স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেরা দায়ী। তিনি মৃত্যুর আগে একটি ২৪ পাতার নোট লিখে সেটি টেবিলে রাখেন। সঙ্গে একটা লিস্ট রাখেন যাতে লেখা তাঁর কী কাজ করা হয়ে গিয়েছে আর কী কাজ করা বাকি রয়ে গেল! গাড়ির চাবিও রাখেন সেখানে। এরপর তিনি পরিচিত সকলকে সেই সুইসাইড নোট মেল করেন। এমনকী এনজিও -এর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও সেটি পাঠান। তারপর আত্মহত্যা করেন তিনি।
মর্মান্তিক কাণ্ড ঘটানোর আগে তিনি একটি ভিডিও বানান। পুলিশ হাতে এসেছে সেই সাড়ে চার মিনিটের ভিডিওটি। সেটা হাতে এসেছে পুলিশের। তাতে তিনি বলেছেন, স্ত্রী তাঁর বিরুদ্ধে ন'টি কেস করেছে। ছ’টি নিম্ন আদালতে এবং তিনটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন। ২০২২ সালে প্রথম স্ত্রী তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে পণপ্রথা, জোর করে যৌন সম্পর্ক স্থাপন সহ একাধিক ধারা আনা হয়েছে। এমনকী স্ত্রীয়ের বাবার মৃত্যুর জন্যও দায়ী করেছেন তাঁকে। এর জন্য ক্ষতিপূরণও চেয়েছিলেন। পরে সেটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এমনকী প্রতি মাসে দু’লাখ টাকা খোরপোষের দাবি করেন স্ত্রী এবং সন্তানের জন্য।
সোমবার উত্তরপ্রদেশ পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই আত্মহত্যা করেছেন ওই ইঞ্জিনিয়ার। এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। জি়জ্ঞাসাবাদ করা হচ্ছে পরিচিত সকলকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?