মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ১৬ বছরে এইমস থেকে ২২ বছরে আইএএস অফিসার, হঠাৎই সব ছেড়েছুড়ে দিয়েও ৮৮ লক্ষ টাকা আয় করেন এই ব্যক্তি

Kaushik Roy | ১০ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৬ বছর বয়সে এইমসের প্রবেশিকা পরীক্ষায় পাশ করে ডাক্তার হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। তবে জীবন সেখানেই থেমে থাকেনি। বরং বলা ভাল, জীবনের মোড় ঘুরে গিয়েছে সম্পূর্ণ অন্য দিকে। রোমান সাইনির জীবনের কাহিনী অন্যদের থেকে অনেকাংশেই আলাদা। তাঁর জীবনযাত্রা অনুপ্রাণিত করেছে বহু মানুষকে। তাঁর জীবন নিষ্ঠা, সংকল্প এবং সাফল্যের গল্প। বর্তমানে রোমান সাইনি ভারতের অন্যতম বৃহৎ অনলাইন এডুকেশন কোম্পানি আনঅ্যাকাডেমির সহপ্রতিষ্ঠাতা। রাজস্থানের কোটপুতলি এলাকার রাইকরণপুরা গ্রামে জন্ম হয়েছিল রোমানের।

 

 

তাঁর মা একজন গৃহবধূ এবং বাবা ছিলেন ইঞ্জিনিয়ার। রোমানের যাত্রা শুরু হয়েছিল ডাক্তারি পড়া থেকে। মাত্র ১৬ বছর বয়সে তিনি এইমসের প্রবেশিকা পরীক্ষায় সফল হন। এরপর ২১ বছর বয়সে এমবিবিএস ডিগ্রি অর্জন করে ডাক্তারি পেশায় কাজ শুরু করেন। কিন্তু খুব তাড়াতাড়ি তিনি উপলব্ধি করেন যে কিছু বড় করার ইচ্ছে রয়েছে তাঁর মধ্যে। এরপর রোমান সিদ্ধান্ত নেন ভারতের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসির জন্য প্রস্তুতি নেওয়ার। ২০১৩ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি ইউপিএসসি পাশ করে আইএএস অফিসারের চাকরি পান। মধ্যপ্রদেশে ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে পোস্টিং হয় তাঁর। আইএএস অফিসার হয়েও সন্তুষ্ট হননি রোমান। আরও বড় কিছু করতে চেয়েছিলেন। ২০১৫ সালে তিনি চাকরি ছেড়ে দেন।

 

 

আরও দুই ব্যক্তি গৌরব মুঞ্জাল ও হেমেশ সিংয়ের সঙ্গে শুরু করেন আনঅ্যাকাডেমি। প্রথমে এটি ছিল একটি ইউটিউব চ্যানেল যেখানে অনলাইনে পড়াশোনা করানো হত। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আরও বড় হতে থাকে এই কোম্পানিটি। বর্তমানে আনঅ্যাকাডেমির মূল্য প্রায় ২৬,০০০ কোটি টাকা। ইউপিএসসি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার সুযোগ করে দিয়েছে এই অ্যাপ। হাজার হাজার শিক্ষার্থী এখানে কোচিং নেন বিভিন্ন পরীক্ষায় সফল হওয়ার জন্য। রোমানের স্বপ্ন, কঠোর পরিশ্রম এবং দূরদর্শিতাই তাঁর সাফল্যের মূল চাবিকাঠি। এক রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে রোমান সাইনির বার্ষিক আয় ছিল প্রায় ৮৮ লক্ষ টাকা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া