বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১০ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৫Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ দিনের শুরুতে এক কাপ গরম চা শরীরে স্বস্তি এনে দেয়। চায়ে চুমুক দেওয়া মাত্র তরতাজা অনুভব করেন সকলেই। চায়ে চুমুক দেওয়া মাত্র যদি দেহে ভিটামিন সি-এর ঘাটতি পূরণ হয়ে যায়, তাহলে তো কথাই নেই। শীতকালে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হলে শরীরে অনেক রোগের উপশম করে। এমনই চায়ের খোঁজ দেওয়া হল যা ভিটামিন সি-তে ভরপুর। জেনে নিন কীভাবে বানাবেন এই চা।
একটি গোটা কমলালেবুকে খোসা সমেত মাঝ বরাবর কেটে নিন। কমলালেবুর কোয়াগুলো বের করে নিন। চায়ের প্যানে এক গ্লাস জল দিন। ফুটতে দিন। ফুটতে শুরু করলে কমলালেবুর কোয়াগুলো একসঙ্গে দিয়ে দিন। ৫ মিনিট ফুটিয়ে নিন। ছেঁকে নিন ও ঢাকা দিয়ে রাখুন। কমলার খোসার ভেতরটা চামচ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। তারপর চামচ দিয়ে গোল করে বেশ কিছু ফুটো করে নিন। একটি কাপের উপর ফুটো করে রাখা খোসা বসিয়ে রাখুন। এক চামচ চা পাতা ছড়িয়ে দিন। কমলালেবুর কোয়া দিয়ে ফুটিয়ে রাখা চা উপরে ঢেলে দিন। এমনভাবে খোসায় ফুটো করবেন যেন চা পাতা ভেজানো মিশ্রণটি খুব আস্তে কাপে পড়ে। এতে চায়ের স্বাদ ও গন্ধ অতুলনীয় হয়। খাওয়ার আগে এক চামচ মধু মিশিয়ে নিন। আপনার ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবুর চা তৈরি।
এই কমলালেবুর চা ভিটামিন, মিনারেল, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্টে পরিপূর্ণ। এটি চা ইমিউনিটি বৃদ্ধি করে, মেটাবলিজম বাড়ায় এবং দেহের অক্সিডেটিভ চাপ কমায়। কমলালেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে, যা এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট। এটি শরীরকে ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি সাহায্য করে। তাই কমলালেবুর চা খেলে দেহে ভিটামিন সি-এর ঘাটতিও পূরণ হবে। এই চা খেলে শারীরিক প্রদাহ কমে। পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমে এবং হার্টের স্বাস্থ্য ভাল থাকে। সঙ্গে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। কমলালেবুর গন্ধে মেজাজ উন্নত হয়। এতে মানসিক চাপ ও অ্যানজাইটি কমে। তাই কমলালেবুর চায়ে চুমুক দিলে শরীরেও তরতাজা ভাব অনুভব করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?