মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১০ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যপাল পদ পাইয়ে দেওয়ার নামে তামিলনাড়ুর এক বাসিন্দার থেকে পাঁচ কোটি টাকা প্রতারণার অভিযোগে মহারাষ্ট্রের নাসিক থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাসিক পুলিশের এক আধিকারিক সোমবার জানিয়েছেন, অভিযুক্ত নিরঞ্জন কুলকার্নির সঙ্গে গত ১২ জানুয়ারি নাসিকের একটি হোটেলে দেখা হয় তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা নরসিমা রেড্ডি দামোদর রেড্ডি আপুরীর।
সেখানে নিজেকে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব বলে দাবি করেন নিরঞ্জন। নরসিমাকে রাজ্যপাল পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পুলিশ সূত্রে খবর, পুরো কাজের জন্য ১৫ কোটি টাকা দাবি করেছিলেন কুলকার্নি। জানুয়ারি মাসের পর গত ৭ ফেব্রুয়ারি নরসিমা রেড্ডি নামক ওই ব্যক্তির সঙ্গে দেখা করেন তিনি। দাবি করেন, রাজ্যপাল পদ পাইয়ে দিতে ব্যর্থ হলে নিজের জমি রেড্ডিরক নামে লিখে দেবেন। এমনকি পেঞ্চ এবং বোরে টাইগার রিজার্ভের ১০০ একর জমির নকল দলিলও দেখিয়েছিলেন বলে অভিযোগ।
অভিযুক্ত কুলকার্নির এই প্রস্তাবে বিশ্বাস করে রেড্ডি নগদ ৬০ লক্ষ টাকা দিয়ে দেন। ৭ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিলের মধ্যে আরও ৪.৪৮ কোটি টাকা কুলকার্নির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। পরে রেড্ডি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। নিজের টাকা ফেরত চাইলে অভিযুক্ত উল্টে তাঁকে হুমকি দেন বলে জানা গিয়েছে। এরপর গত ৭ ডিসেম্বর মুম্বই নাকা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। গত শনিবার অভিযুক্ত কুলকার্নিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?