শুক্রবার ১০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বীভৎস, পরপর গাড়িতে ধাক্কা বাসের, মুম্বইয়ে পিষে নিহত ৭

RD | ১০ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৩৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের কুর্লা-য় (পশ্চিম) বিভৎস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বেশকয়েকটি গাড়িতে ধাক্কা মারল বাস। পিষে দিয়েছে পথ চলতি মানুষকে। মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও ৪৯ জন। আহতদের সাইন ও কুরলা ভাবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের ব্রেক ফেল হওয়ার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। 

সোমবার রাত ৯.৫০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রচন্ড দ্রুত গতিতে ছুটে চলা বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই এবং পরিবহণ বিভাগের ৩৩২ নম্বর রুটের বাস প্রথমে একটি অটো রিকশাকে ধাক্কা মারে। এরপর ২০০ মিটার দুরত্বের মধ্যে গাড়ি, মোটরসাইকেলে পর পর ধাক্কা মারে। পিষে দেয় রাস্তার পাশ দিয়ে চলতে থাকা সাধারণ মানুষকেও। তারপর পাশের এক আবাসনের বাউন্ডারি ওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। 

ভয়াবহ এই ঘটনা দেখে হতভম্ব হয়ে যায় আশপাশের মানুষ। তার মধ্যেই ছুটে আসেন অনেকে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদের মধ্যে কান্নিস ফাতিমা আনসারি, শিভম কাশ্যপ, আফরিন আবদুল সালিম শাহ এবং আনম শেখের দেহ চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ঘাতক বাসটির ব্রেক ফেল হয়েই এই দুর্ঘটনা। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, কোনওভাবে বাসের ব্রেকে কিছু সমস্যা দেখা দেয়। যার ফলে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এই অবস্থায় চালক ব্রেক কষতে গিয়ে ভুল করে এক্সেলেটরে চাপ দিয়ে ফেলেন। তাতেই পরিস্থিতি এত ভয়াবহ আকার নেয়। ঘাতক বাসটিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। 

অন্যদিকে, দুর্ঘটনার পিছনে আরও একটি তথ্য উঠে আসছে। দাবি করা হচ্ছে, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। যার জেরেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক।  তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া