মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণ, ৯২ বছর বয়সে জীবনাবসান বেঙ্গালুরুকে আইটি হাব গড়ার কারিগরের

RD | ১০ ডিসেম্বর ২০২৪ ১৪ : ১৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। বর্ষীয়ান এই রাজনীতিক কর্নাটকেরমুখ্যমন্ত্রী হিসাবেও দীর্ঘদিন দায়িত্বভার সামলেছেন। ৯২ বছর বয়সে সোমবার রাত ২.৪৫ নাগাদ নিজের বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিগত বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন এস এম কৃষ্ণ। 

বেঙ্গালুরুকে প্রযুক্তির রাজধানীতে পরিণত করার মূল কারিগর এস এম কৃষ্ণ। ১৯৩২ সালের ১ জেলার সোমানহাল্লিতে জন্মগ্রহণ করেছিলেন কংগ্রেসের একসময়ের এই তাবড় নেতা। দীর্ঘদিন কংগ্রেসী রাজনীতি করার পর রাজনৈতিক জীবনের শেষের দিকে বিজেপিতে যোগ দেন তিনি।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন যে এস এম কৃষ্ণর মৃত্যুতে তিনি শোকাহত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর পরিষেবা অতুলনীয়। রাজ্যে আইটি-বিটি সেক্টরের বৃদ্ধিতে অবদানের জন্য কর্সনাটক সর্বদা তাঁর কাছে ঋণী থাকবে, বিশেষত মুখ্যমন্ত্রী হিসাবে।" মুখ্যমন্ত্রীর দাবি,  কংগ্রেসে যোগদানের প্রথমদিকে  তাঁকে সহায়তা করেছিলেন এই প্রবীণ নেতা।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন য়ে, এস এম কৃষ্ণ একজন সত্যিকারের নেতা যিনি সর্বদা জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছিলেন। বলেছেন, "আমাদের বন্ধুত্ব আমাদের নিজ নিজ রাজ্যে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আমরা যে প্রতিযোগিতামূলক মনোভাব ভাগ করেছিলাম তাকে ছাড়িয়ে গিয়েছে। তিনি একজন সত্যিকারের নেতা ছিলেন যিনি সর্বদা তার জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছিলেন। এই কঠিন সময়ে তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল"  

এস এম কৃষ্ণ মাইসুর মহারাজার কলেজ থেকে স্নাতক এবং বেঙ্গালুরুর সরকারি আইন কলেজ থেকে আইন ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ডালাসের সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটিতে এবং ফুলব্রাইট স্কলার হিসেবে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পড়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান।

বিশিষ্ট কংগ্রেস রাজনীতিবিদ কেভি শঙ্কর গৌড়াকে পরাজিত করেন ১৯৬২ সালে নির্দল প্রার্থী হিসাবে মাদুর বিধানসভা আসনে জয়ী হয়েছিলেন কৃষ্ণ। মাণ্ডা উপনির্বাচনে জয়লাভের পর ১৯৬৮ সালে তিনি সাংসদ হন, কিন্তু পদত্যাগ করেন ফের ১৯৬২ সালে রাজ্য রাজনীতিতে ফিরে আসেন। তিনি ১৯৮০ সালে আবার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

রাজনৈতিক জীবনের বেশ কয়েকবছর এস এম  কৃষ্ণ প্রজা সমাজতান্ত্রিক দলের সঙ্গে যুক্ত ছিলেন।  ১৯৭১ সালে তিনি কংগ্রেসের সদস্য হন। ১৯৯৯ সালে, তিনি প্রদেশ কংগ্রেসে সভাপতি হিসাবে কংগ্রেসকে জয়ী করেন এবং মুখ্যমন্ত্রী হন।২০০৪-০৮ সাল পর্যন্ত মহারাষ্ট্রের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৯ সালে ইউপিএ সরকারের আমলে বিদেশমন্ত্রী হয়েছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া