রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর ২০২৪, ভয়ঙ্কর গরম পড়বে ২০২৫ -এও? কী বলছেন বিজ্ঞানীরা? 

দেবস্মিতা | ০৯ ডিসেম্বর ২০২৪ ০১ : ৫৭Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর ২০২৪। সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। একইসঙ্গে স্বাভাবিকের তুলনায় গরম বজায় থাকবে ২০২৫ সালের শুরুর দিকের কয়েকটা মাসেও। 

 


এই বছর শেষ হতে বাকি আর মাত্র একটা মাস। তার আগেই এই তথ্য প্রকাশ করল কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তরফে। বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করে এই বিষয়টি জানিয়েছেন বিজ্ঞানীরা। শিল্প যুগ শুরু হওয়ার আগে অত্যধিক গরম ছিল পৃথিবীতে। এবার ছাপিয়ে গিয়েছে সেই হিসেবকেও। এই বছরের গড় তাপমাত্রা ছিল সেই সময়কার চেয়েও উষ্ণ, স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। 

 


জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে দুটি কারণকে বলা হয়েছে। প্রথমত বিভিন্ন মহাদেশগুলোর তাপমাত্রা বাড়ছে ক্রমাগত। পাশাপাশি সমুদ্র তলের উষ্ণতাও বাড়ছে। তারই প্রভাব পড়ছে জলবায়ুতে। কোপার্নিকাস জলবায়ু গবেষক জুলিয়েন নিকোলাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মূলত কার্বন-ডাই-অক্সাইড, কার্বন মনো অক্সাইড নির্গমনের ফলেই বাড়ছে দূষণের পরিমাণ। ২০২৪ সালে পৃথিবীবাসী সাক্ষী থেকেছে বিশ্বজুড়ে খরা, বন্যা, মারাত্মক তাপপ্রবাহের। ইতালি এবং দক্ষিণ আমেরিকায় হয়েছে ভয়ঙ্কর খরা। নেপাল, সুদান এবং ইউরোপে হয়েছে বিধ্বংসী বন্যা। মেক্সিকো, মালি এবং সৌদি আরবে তাপপ্রবাহ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়। এসবের কারণে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। 

 


এবারের উষ্ণতম বছরের জের পোহাতে হবে ২০২৫ সালে গিয়েও। বছরের প্রথম কয়েক মাস স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তাপমাত্রা থাকবে। তবে কিছুটা পরিবর্তন হতে পারে যদি লা নিনা হয় এমনটাই অভিমত বিজ্ঞানীদের। নইলে পৃথিবী মুখোমুখি হতে পারে ভয়ঙ্কর তাপপ্রবাহ, খরা, দাবানল এবং গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের। প্রসঙ্গত, এই বছরের নভেম্বর মাস গবেষণায় দ্বিতীয় উষ্ণতম নভেম্বর হিসেবে উঠে এসেছে। সবচেয়ে উষ্ণতম মাস ছিল ২০২৩ সালের নভেম্বর মাস।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া