বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

lices are dengerous for your hair health here some easy home remedies can be good

লাইফস্টাইল | মাথা ভর্তি উকুন নিয়ে নাজেহাল? সব উকুনের বংশ নাশ হবে, ঘরোয়া এই টোটকায়

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৯ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২৩Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ মাথায় একবার উকুন হলে তার থেকে সহজেই মুক্তি পাওয়া যায় না। বিশেষ করে অল্প বয়সে বা স্কুলে পড়াকালীন এই সমস্যা দেখা যায় বেশি। এছাড়াও ট্রেনে-বাসে নিয়মিত যাতায়াত করলেও অনেক সময়ে চুলে উকুনের সমস্যা আসতে পারে। অন্য কোনও ব্যক্তির ব্যবহৃত চিরুণি ও অপরিষ্কার ব্রাশে চুল আঁচড়ালে উকুন হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। অন্যের তোয়ালে দিয়ে চুল মুছলেও সেখান থেকে উকুন আসার সম্ভাবনা থেকে যায়। তাই নিয়মিত চুল পরিষ্কার রাখা উচিত। স্ক্যাল্প পরিষ্কার করে রাখা উচিত। না হলে উকুনের সমস্যা বাড়বে। উকুন দূর করার জন্য নানা ঘরোয়া টোটকাই আমরা কাজে লাগিয়ে থাকি। এই ঘরোয়া উপায়ে সহজেই আপনার মাথায় উকুনের বংশ বিস্তার বন্ধ হবে। 

একটি আদার টুকরোকে গ্ৰেট করে নিন। তার থেকে আদার রস নিংড়ে বের করে নিন। এর সঙ্গে রোজের ব্যবহারের শ্যাম্পু দু'চামচ ও এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। পরিমাণ মতো জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। স্নানের আগে মাথার স্ক্যাল্পে ও চুলের ডগা পর্যন্ত মেখে নিন এই মিশ্রণ। আধঘন্টা অপেক্ষা করুন। তারপর শুকিয়ে গেলে যে কোনও ভাল অ্যান্টি লাইস শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। মাসে ৩-৪ বার এই মিশ্রণটি ব্যবহার করলে আপনার চুল থেকে উকুনেরা তল্পিতল্পা গুটিয়ে চলে যাবে। চুলের স্বাস্থ্যও হবে নজরকাড়া।

আবার উকুন দূর করতে এই নিম যে বেশ কার্যকরী, তা কিন্তু বিজ্ঞানসম্মতভাবেও প্রমাণিত। নিম উকুন দূর করতে খুব ভালোই কাজে দেয়। এই কথা আমরা কম বেশি সবাই জানি। আপনি নিম তেলও ব্যবহার করতে পারেন। আবার নিম পাতার পেস্টও স্ক্যাল্প এবং চুলে লাগিয়ে নিতে পারেন। 

অন্যের বা অপরিচিত কারও ব্যবহৃত ও অপরিষ্কার তোয়ালে ব্যবহার করবেন না।
অন্যের অপরিষ্কার চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন না।
স্ক্যাল্প পরিষ্কার রাখুন।
নিয়মিত শ্যাম্পু করুন ও চুলের যত্ন নিন।
উকুনের সমস্যা মারাত্মক হলে চিকিৎসকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া