শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | গোয়েন্দা অফিসার সেজে সাইবার প্রতারণার টোপ, কীভাবে বুদ্ধির জোরে এক গৃহবধূ কাবু করলেন প্রতারককে

দেবস্মিতা | ০৯ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১০Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: চারদিকে সাইবার স্ক্যাম হচ্ছে। এর ফাঁদে পড়ে নাগরিকেরা খোয়াচ্ছেন লাখ লাখ টাকা। কখনও সেই টাকার অঙ্ক পৌঁছচ্ছে কোটিতেও। এই জালে না পড়ার জন্য বারংবার সাবধানবাণী শোনাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। এবার বুদ্ধিমত্তার জোরে বাঁচলেন এক গৃহবধু।

 

 

৩৫ বছরের ওই মহিলার কাছে একটি ফোন আসে গত চার নভেম্বর। তিনি মুম্বইয়ের বোরিভালি ইস্টে থাকেন। হঠাৎই ফোন আসার পর ফোনের ওপর প্রান্ত থেকে বলা হয় ভারতের টেলিকম রেগুলেটরি থেকে ফোন করা হয়েছে। ওই মহিলার আধার কার্ড নিয়ে জালিয়াতি করা হয়েছে। অন্তত ১৫ জন মানুষকে তাঁর নম্বর ফোন করে উত্যক্ত করা হয়েছে। ওই মহিলা সেই দাবি অস্বীকার করেন।

 

 

এর পরেই সঞ্জয় সিং নামে এক ব্যক্তি তাঁকে ভিডিও কল করেন। তিনি নিজেকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চে (গোয়েন্দা শাখা) -র অফিসার বলে পরিচয় দিয়েছিলেন। তাঁর পরনে ছিল খাকি পোশাক। তাঁর ঠিক পিছনে মুম্বই পুলিশের লোগো দেখা যাচ্ছিল। এরপর ওই প্রতারক মহিলাকে তাঁর ছবি এবং আধার কার্ডের ছবি পাঠাতে বলেন হোয়াটসঅ্যাপ করে। ওই মহিলা ঘাবড়ে গিয়ে সেই মতো কাজ করেন। এরপর তাঁকে বলা হয় তিনি দুই কোটি টাকা আর্থিক জালিয়াতি করেছেন। এর জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই বিষয়টি নিয়ে পরিবার বা আত্মীয়দের কাউকে জানানো যাবে না। তাঁর উত্তরে যদি সন্তুষ্ট না হন তাহলে তাঁকে দুই বছরের জন্য জেলে যেতেও হতে পারে। এরপর ওই মহিলাকে মানি লন্ডারিংয়ো জড়িত পাঁচজনের ছবি দেখিয়ে জানতে চাওয়া হয় তিনি এদের চেনেন কিনা! মহিলা কাউকে চেনেন না বলে জানালে ওই ব্যক্তি তাঁকে আরও চেপে ধরেন। এরপর ওই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি নিয়ে জিজ্ঞাসা করতে শুরু করেন। তাঁর ডিটেইলস চাওয়া হয়।

 

 

তখন ওই মহিলার সন্দেহ হয়। তিনি জানান, যদি তিনি পুলিশ হন তাহলে তাঁকে এইভাবে ভিডিও কলে জেরা করছেন কেন? সামনে থেকে জিজ্ঞাসা করা উচিত তাঁর। এরপর ওই মহিলা বলেন, তিনি নিজে গিয়ে এই বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করবেন। তিনি যে নির্দোষ সেই বিষয়ে প্রমাণও দেবেন। এরপরই ওই ব্যক্তি ফোন কেটে দেন। মহিলা পরে থানায় গিয়ে ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া