শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৯ ডিসেম্বর ২০২৪ ২২ : ০৩Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: বাজারে আসছে প্যান কার্ড ২.০। নতুন প্যান কার্ডে থাকবে কিউআর কোড। এতে গ্রাহকের সুরক্ষা বাড়বে আরও এমনটাই জানিয়েছে আয়কর দপ্তর। এই প্যান সহজেই ধরে ফেলতে পারবে নকল প্যান কার্ড। যে কোনও ধরনের কারচুপি রুখতে পারে প্যান কার্ড ২.০। কীভাবে আবেদন করবেন এই প্যান কার্ডের জন্য?
আপনাকে প্রথমে যেতে হবে এনএসডিএল প্যান পোর্টালে। https://www.onlineservices.nsdl.com । সেখানে গিয়ে অ্যাপ্লাই ফর প্যান ২.০ বা রিকোয়েস্ট ই-প্যান অপশনে যেতে হবে। সেখানে সম্পূর্ণ তথ্য দিতে হবে। নাম, জন্মতারিখ আর আধার নম্বর। এরপর প্রমাণপত্র হিসেবে ডকুমেন্টস, ছবি এবং সই আপলোড করতে হবে। তারপর ডিজিটাল পেমেন্ট অপশনে গিয়ে টাকা জমা করতে হবে। ভেরিফাই করার জন্য মোবাইল নম্বর কিংবা ইমেলে ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে দিলেই কিছু সময় পরে প্যান রেজিস্টার করা ইমেলে পৌঁছে যাবে।
এছাড়া আপনি ইউটিআইআইটিএসএল থেকেও আবেদন করতে পারেন নতুন প্যানের জন্য। আধার কার্ড ছাড়া প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট, ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স যে কোনও একটি জমা করতে পারবেন। ঠিকানার প্রমাণপত্র হিসেবে ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, ব্যাঙ্কের পাশবইয়ের স্ট্যাটাস কিংবা বাড়িভাড়ার কাগজপত্র যে কোনও একটি জমা করতে পারেন। জন্মের প্রমাণপত্র হিসেবে জন্মের শংসাপত্র, স্কুল লিভিং সার্টিফিকেট কিংবা পাসপোর্ট যে কোনও একটা জমা করতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন প্যান ২.০ এর জন্য? যে কোনও ভারতীয় নাগরিক যাদের আর্থিক লেনদেনের জন্য যেমন ট্যাক্স ফাইল করা প্রভৃতির জন্য প্যানের প্রয়োজন। যেসব কোম্পানি, ফার্ম ভারতীয় আইন অনুসারে রেজিস্টার করা আছে সেইসব কোম্পানিগুলি। যেসব বিদেশী যাঁরা ভারতের স্থায়ী বাসিন্দা নন কিন্তু ব্যবসা অথবা অর্থনৈতিক কাজকর্ম করার জন্য ভারতের সঙ্গে নিত্য যোগাযোগ করতে হয়। পুরনো প্যান কার্ড থাকলেও নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন নাগরিকেরা। তবে কিউআরকোড যুক্ত নতুন প্যান এলেও প্যান নম্বর একই থাকবে গ্রাহকের।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?