মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৯ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ঢাকায় চড়া সুর ভারতের। মুহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হল সোমবার। সেই বৈঠকেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি পড়শি দেশের বিদেশ সচিব তৌহিদ হোসেনের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীস্থানে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বৈঠক শেষে বলেছেন, আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী" সম্পর্ক বজায় রাখতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য আমি আজ ভারতের ইচ্ছার কথা জানিয়েছি।"
বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। যার আঁচ পড়েছে এ দেশেও। এই বিষয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, "আমরা সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিতে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আমরা সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পত্তির উপর হামলার দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি।"
সোমবারের আলোচনাকে "খোলামেলা ও গঠনমূলক" বলে বর্ণনা করেছেন ভারতের বিদেশ সচিব। এই আলোচনা উভয় পক্ষকে অন্যপক্ষের কথা শোনার সুযোগ দিয়েছে বলেও দাবি তাঁর।
ইউনূস জানিয়েছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য দিল্লির কাছে আবেদন করবে ঢাকা। বায়ুসেনার বিমানে ঢাকায় পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন যে, হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করানোর পথে হাঁটবে বাংলাদেশ সরকার। সেজন্য আইনি প্রক্রিয়া চলছে। এদিনের প্রায় ঘন্টা দু'য়েকের বৈঠকে দুই দেশের বিদেশ সচিব পর্যায়ে বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়েছে কিনা তা জানান যায়নি।
বিদেশ সচিব বিক্রম মিশ্রি একদিনের সফরে সোমাবর ঢাকায় যান। অগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এটিই ছিল উভয় পক্ষের মধ্যে প্রথম উচ্চ-পর্যায়ের বৈঠক। মিশ্রি বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিনের সঙ্গে এদিন বৈঠক করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন 'পদ্মা'য় এই বৈঠক হয়। দুই পররাষ্ট্র সচিব প্রথমে পারস্পারিক আলোচনা করেন। পরে অন্যান্য প্রতিনিধারাও যোগ দেন।
অগস্টে বাংলাদেশে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের জেরে ক্ষমতাচ্যূত হন শেখ হাসিনা। তিনি আস্রয়ের জন্য ভারতে আসেন। এরপরই ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়। এরপর নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্য উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?