বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | চট্টগ্রামে সংখ্যালঘু দমনে ইউনূসের সেরা বাজি কে? চিনে নিন সেই পুলিশকর্তাকে

RD | ০৯ ডিসেম্বর ২০২৪ ২১ : ১১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অশান্ত বাংলাদেশ। দমন-পীড়ন চলছে সংখ্যালধুদের উপর। বিশ্বের কাছে মুখ পুড়ছে বাংলাভাষী ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের। সংখ্যালঘুদের প্রতিবাদ মাথাচাড়া দিয়েছে চট্টগ্রাম থেকে। এই চট্টগ্রামই আবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মুহাম্মদ ইউনূসের নিজের জেলা। ফলে এই সংখ্যালধুদের বিক্ষোভ বেশ অস্বস্তির এই নোবেলজয়ীর কাছে।

সদা হাস্য়ময় ইউনূস পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার। বদলে যাওয়া পরিস্থিতিতে তিনিই দেশের প্রধান। আর তাঁর নেতৃত্বাধীন সরকারের আমলেই নির্যাতিত বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুরা। কীভাবে এমন সম্ভব? এই প্রশ্নেই এখন সবার মুখে। অভিযোগ, মুহাম্মদ ইউনূস পুলিশ প্রশাসনকে ব্যবহার করে দমন-পীড়নে উৎসাহ দিয়েছেন। জানা গিয়েছে পুলিশকে নাকি ইউনূস বলেছেন, "আমার নিজ শহরে সংখ্যালঘুদের বিক্ষোভ দমন করুন"। প্রশাসক ইউনূসের সেই আবদারই অক্ষরে অক্ষরে নাকি পালন করছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ।

ইউনূসের নেতৃত্বাধীন শাসনাকালেই চট্টগ্রামের পুলিশ কমিশনার হিসেবে পদোন্নতি পেয়েছেন হাসিব আজিজ। বাংলাদেশের বন্দর শহর থেকে হিন্দুদের তাড়ানোর মূল পরিকল্পনাকারী তিনি বলেই জোর গুঞ্জন। ইউনূস সরকারের আমলে সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে চট্টগ্রামে সংখ্যালঘুদের সমাবেশ দেখা গিয়েছে।

চট্টগ্রামের হিন্দুদের অভিযোগ, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের হলেই নির্বিচারে আটক করা হচ্ছে। কট্টর ইসলামপন্থীরা সংখ্যালঘু সমাবেশ নিয়ে প্রকাশ্যে বিদ্বেষ ছড়াচ্ছে। কিন্তু আজিজের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন যেন সব দেখেও নীরব। উল্টে সংখ্যালঘুদেরই নির্যাতন চলছে আজিজের নির্দেশে।

গত ২৬ নবেম্বর শুধুমাত্র চট্টগ্রামেই হিন্দুদের বিরুদ্ধে দু'টি মামলা হয়েছে, এক্ষেত্রে পুলিশ নাকি ২৫০-৩০০ জনকে খুঁজছে। কেস ডায়েরি অনুসারে ৪০০-৫০০ জনকে খুঁজছে। একইভাবে, ২৭ নভেম্বর, দু'টি মামলা হয়েছে। যার একটিতে, পুলিশ ৬০০-৭০০ জনকে খুঁজছে এবং অন্যটিতে, ৩০০-৪০০ জনকে খুঁজছে। বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য হিউম্যান রাইটস কংগ্রেস বলেছে, "এই মামলাগুলির বেশিরভাগই বিচার বহির্ভূত, বেআইনি, মানবাধিকার এবং সংখ্যালঘু অধিকারের আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী এবং সমাজের দুর্বলতার প্রকাশ।"

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া