মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষার রেজাল্ট বেরোতেই হতাশা গ্রাস করেছিল ১৪ বছর বয়সি পড়ুয়ার। পরীক্ষার ফলাফল তার আশানুরূপ হয়নি। এর জেরেই চরম পদক্ষেপ নিল সে। বাড়িতে বাবা-মায়ের উপস্থিতিতেই আত্মঘাতী হল দশম শ্রেণির পড়ুয়া।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরে। মৃত যুবকের নাম, সোমিল রাজ। রবিবার আনন্দ বিহার কলোনিতে গুলি করে আত্মঘাতী হয় সে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় বাড়িতেই ছিলেন কিশোরের বাবা-মা। বাবার বন্দুক থেকে গুলি করে আত্মঘাতী হয় কিশোর। বন্দুকটির লাইসেন্স নেওয়া রয়েছে। হতাশা থেকেই আত্মঘাতী হয়েছে বলে অনুমান পরিবারের।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দশম শ্রেণির পড়ুয়ার ঘর থেকে বন্দুক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের পর আত্মহত্যার কারণ খতিয়ে দেখে পুলিশ। চরম পদক্ষেপ নেওয়ার আগে বন্ধুদের মেসেজ পাঠিয়েছিল সোমিল। সে যে আত্মহত্যা করতে চলেছে, তাও জানিয়েছিল কয়েকজন বন্ধুকে।
পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, সম্প্রতি পরীক্ষার ফলপ্রকাশ হয়। বন্ধুরা বেশি নম্বর পাওয়ায় হতাশায় ভুগছিল সে। একাধিক বিষয়ে ৫০ শতাংশের কম নম্বর পেয়েছে সে। ফাইনাল পরীক্ষায় কেমন রেজাল্ট হবে, তা নিয়েও দুশ্চিন্তায় ভুগছিল। এর জেরেই আত্মঘাতী হয় সে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?