বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

In a bizarre competition a woman won 1 lakh prize money for not touching her phone for straight 8 hours

বিদেশ | টানা ৮ ঘণ্টা শুয়ে বসে সময় কাটিয়ে এক লক্ষ টাকা জিতলেন তরুণী, শর্ত ছিল একটিই

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৯ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: শর্ত ছিল মোবাইল ঘাঁটা যাবে না। সেই নির্দেশ পালন করে ১ লক্ষ টাকা পুরষ্কার জিতে নিলেন এক তরুণী। টানা ৮ ঘণ্টা মোবাইলে হাত না লাগিয়ে এই পুরষ্কার জিতে নিলেন মিস ডং। 

গত ২৯ নভেম্বর চিনের চংকিং মিউনিসিপ্যালিটির একটি মার্কেটে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ১০০ জন আবেদনকারীর মধ্যে মাত্র ১০ জনকে চিহ্নিত করে শুরু হয় প্রতিযোগিতা। শর্ত ছিল, প্রত্যেক প্রতিযোগিকে ৮ ঘণ্টা একটি নির্দিষ্ট বিছানায় স্রেফ শুয়ে সময় কাটাতে হবে। হাত দেওয়া যাবে না মোবাইল, ল্যাপটপ বা প্যাডের মতো কোনও বৈদ্যুতিন যন্ত্রে। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রতিযোগিতার নিয়ম বেশ শক্ত ছিল। প্রত্যেক প্রতিযোগিকে তাঁদের মোবাইল বা অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র প্রথমেই আয়োজকদের কাছে জমা রাখতে হয়েছিল। জরুরি কারণে ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল আয়োজকদের তরফ থেকে। সেটিও পুরনো দিনে কি-প্যাড ফোন। মাত্র পাঁচ মিনিটের জন্য শৌচাগার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল প্রতিযোগীদের। মাত্র পাঁচ মিনিটের জন্য শৌচাগার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল প্রতিযোগীদের।

ঘুমের ক্ষেত্রেও কড়াকড়ি ছিল। গভীর ঘুম বা কোনও রকম উদ্বেগ প্রকাশ করতে পারবেন না প্রতিযোগীরা, এমনটাই নিয়ম ছিল এই প্রতিযোগিতায়। বেশির ভাগ প্রতিযোগী বই পড়ে বা চোখ বন্ধ করে বিশ্রাম নিয়ে তাঁদের সময় কাটিয়েছেন। এঁদের মধ্যে মিস ডং-এর ঘুমের গভীরতা সবচেয়ে কম ছিল এবং তাঁর উদ্বেগের পরিমাণও অন্যদের তুলনায় অনেকটাই কম ছিল। এর ফলে ১০০ মধ্যে ৮৮.৯৯ নম্বর অর্জন করেন। এর পরেই তাঁকে বিজয়ী ঘোষণা করে ১০ হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৬ হাজার টাকা) পুরষ্কার তুলে দেওয়া হয় মিস ডংয়ের হাতে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া