বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৬Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: যতদিন যাচ্ছে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার। এবার তৈরি হল এআই ইঁদুর। চীনের বেইজিং -এর ইনস্টিটিউট অফ টেকনোলজি বানিয়েছে এই রোবটিক ইঁদুর।
সংস্থার এক গবেষক কিং শি জানিয়েছেন, রোবটিক ইঁদুরের চেহারা এবং চলাফেরা ইঁদুরের মতো, এমনকী বাস্তবের ইঁদুরের গায়ের গন্ধের মতই তাদের গন্ধ। ইঁদুরের আচরণের হদিশ জানার জন্য এই এআই ইঁদুর বানিয়েছেন গবেষকরা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষিত ইঁদুরেরও একটি বায়োনিক মেরুদণ্ড, একটি চোখ, দুটি সামনের হাত এবং চলাফেরার জন্য চাকা রয়েছে। দুটি হাত বানানো হয়েছিল ইঁদুরের নড়াচড়ার কথা মাথায় রেখে। ওই হাত দিয়েই বাস্তবের ইঁদুরের মতো সে জিনিস স্পর্শ করতে, খেতে, কোনও বস্তুর কাছে পৌঁছে যেত।
গবেষকেরা জানিয়েছেন, রোবোটিক ইঁদুরের গতি বাড়ানোর জন্য চাকাগুলো পেছনের পায়ের জায়গায় বসানো হয়েছিল। এই রোবোটিক ইঁদুর তৈরির মূল উদ্দেশ্য হল জীবিত ইঁদুরের আবেগ, সামাজিক আচরণ বোঝা। এমনকী এটা যে রোবট তা যাতে না বোঝা যায় তাই বাস্তবের ইঁদুরের প্রস্রাব ওই ইঁদুরের গায়ে দেওয়া হয়েছিল। এরপর একটি পরীক্ষাগারে রোবোটিক ইঁদুরটিকে একটি আসল ইঁদুরের সঙ্গে তিন ঘন্টারও বেশি সময় রাখা হয়েছিল। রোবটটি আসল ইঁদুরের কাছে গিয়েছিল এবং দুজনে মিলে খুনসুটি করছিল। বাস্তবের ইঁদুর টের পায়নি কিছু। অন্যদিকে এআই ইঁদুরটি বাস্তবের ইঁদুরের আচরণ দেখে সমস্ত আচরণ নকল করতে শিখেছে।
প্রাথমিকভাবে দুই ইঁদুরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয় কি না সেটাই দেখার ছিল গবেষণায়। পরীক্ষার পর দেখা যায়, রোবোটিক ইঁদুর আক্রমণাত্মকভাবে কিছু করেনি। এআই প্রযুক্তিতে এ এক বড় সাফল্য। এর ফলে রোবটের মাধ্যমে প্রাণীর আচরণ জানা যাবে। যা গবেষণায় নতুন দিগন্ত খুলে দেবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?