মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিতর্কিত মন্তব্য করে হইচই ফেলে দিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব। তিনি বলেছেন যে, "হিন্দুস্তান সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছা অনুযায়ী চলবে।" এই কথা বলতে তাঁর কোনও দ্বিধা নেই বলেও জানিয়েছেন বিচারপতির। বিচারপতি শেখর কুমার যাদবের দাবি, "আইন আসলে সংখ্যাগরিষ্ঠের মতে কাজ করে। এটাকে পরিবার বা সমাজের প্রেক্ষাপটে দেখুন... সংখ্যাগরিষ্ঠের কল্যাণ ও সুখের জন্য কি সুবিধা হবে, সেটাই মানা হবে।" বিচারপতি যাদবকে উদ্ধৃত করেছে লাইভ-ল।
'এক দেশ এক আইন' নিয়ে প্রয়াগরাজেবিস্ব হিন্দু পরিষদের এক আলোচনাসভায় বিতর্কিত মন্তব্যটি করেছেন বিচারপতি শেখর কুমার যাদব। ওই আলোচনাসভায় তখন হাজির ছিলেন এলাহাবাদ হাইকোর্টের আরেক বিচারপতি দীনেশ পাঠক। এই সভাতেই মুসলিম সম্প্রদায়ের নাম উচ্চারণ না করলেও বিচারপতি যাদব বলেছেন, বহু স্ত্রী, তিন তালাক ও হালালের মত বিষয়গুলি 'গ্রহণযোগ্য নয়।'
বিচারপতি যাদবের কথায়, "আপনি যদি বলেন যে আমাদের ব্যক্তিগত আইন এটির অনুমতি দেয় তবে তা গ্রহণযোগ্য নয়। আপনি একজন মহিলাকে অসম্মান করতে পারেন না যাঁকে আমাদের শাস্ত্র এবং বেদে দেবী হিসাবে স্বীকৃত করা হয়েছে। আপনি চারটি স্ত্রী রাখার অধিকার দাবি করতে পারেন না। আপনারা বলতেই পারেন হালাল বা তিন তালাক মানবো। নারীদের ভরণপোষণ দেব না। কিন্তু তা বরদাস্ত করা হবে না।' ভিএইচপি, আরএসএস বা হিন্দুত্বের উকিল দেশের শীর্ষ আদালতও এটি নিয়ে কথা বলে।
হিন্দু ধর্মেও বাল্য বিবাহ, সতী হওয়ার মতো বেশ কিছু অস্বস্তির বিষয় ছিল বলে জানিয়েও বিচারপতির দাবি, রাজা রামমোহন রায়ের মত মানুষ এইসব প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি আরও বলেছেন যে, অন্য সম্প্রদায়ের মানুষ একই সংস্কৃতি এবং ঐতিহ্য অনুসরণ করবে বলে আশা করে না হিন্দুরা, তবে অন্য ধর্মের মানুষরা "অবশ্যই এই দেশের সংস্কৃতি, মহান ব্যক্তিত্ব এবং দেবতাদের অসম্মান করবে না বলে আশা করা হচ্ছে"।
বিচারপতি বলেন, "আমাদের দেশে, আমাদের শেখানো হয় ক্ষুদ্রতম প্রাণীরও যাতে ক্ষতি না হয়, পিঁপড়েকেও না মারতে বলা হয়। এই শিক্ষা আমাদের মধ্যে গেঁথে আছে। সম্ভবত সে কারণেই আমরা সহনশীল ও সহানুভূতিশীল। অন্যরা কষ্ট পেলে আমরা ব্যথা পাই। কিন্তু আপনাদের সংস্কৃতিতে, ছোটবেলা থেকেই, শিশুরা পশু জবাই করতে শেখে। কীভাবে তারা সহনশীল এবং সহানুভূতিশীল হবে আশা করতে পারি আমরা?"
দেশব্যাপী 'এক দেশ এক আইন' নিয়ে আশাবাদী বিচারপতি যাদব। জানান যে, যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণে সময় লেগেছে, কিন্তু "সেই দিন দূরে নয় যখন এটি পরিষ্কার হবে যে একটি দেশ থাকলে, একটি আইন এবং একটি শাস্তিমূলক আইন থাকা উচিত। যারা নিজস্ব এজেন্ডা চালানোর চেষ্টা করে তারা বেশিদিন টিকবে না।"
এই প্রথম নয়, এর আগেও বিচারপতি শেখর কুমার যাদব বিতর্কিত মন্তব্য করেছেন। ২০২১ সালের সেপ্টেম্বরে, তিনি বলেছিলেন য়ে, "বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে গরুই একমাত্র প্রাণী যা অক্সিজেন ত্যাগ করে।" তিনি সংসদকে গরুকে জাতীয় পশু করার এবং গরুর সুরক্ষাকে "হিন্দুদের মৌলিক অধিকার" হিসাবে ঘোষণা করার আহ্বান জানান। উত্তরপ্রদেশে গোহত্যা আইনের অধীনে গরু চুরি ও পাচারের অপরাধে অভিযুক্ত এক ব্যক্তির জামিনের আবেদন খারিজ করার সময় এসব মন্তব্য করেছিলেন তিনি। সে বছর তিনি নির্বাচন কমিশনকে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ করার জন্য এবং কোভিড মহামারীর কারণে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন স্থগিত করার জন্য একটি পরামর্শ দিয়েছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?