শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বন্ধ ঘর থেকে রক্তের স্রোত, দরজা ভেঙে ভিতরে ঢুকতেই চোখ ছানাবড়া পুলিশের

Pallabi Ghosh | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৫২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বন্ধ ঘর থেকে রক্তের স্রোত। বাড়ি পৌঁছেই আঁতকে উঠলেন আত্মীয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢুকতেই সকলের চোখ ছানাবড়া। একই ঘরে লুটিয়ে রয়েছে এক পরিবারের চার সদস্যের মৃতদেহ। অচৈতন্য অবস্থায় লুটিয়ে আছে এক নাবালক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হরিয়ানার কুরুক্ষেত্রে। পুলিশ সূত্রে খবর, রবিবার এক পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অচৈতন্য অবস্থায় এক নাবালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সি এক যুবক তাঁর স্ত্রী, বাবা-মা'কে খুন করেন। নাবালক সন্তানকে খুনের চেষ্টা করে, নিজে আত্মঘাতী হন। স্ত্রীকে বিষ মেশানো খাবার খাইয়ে, বাবার গলা কেটে, মায়ের শ্বাসরোধ করে খুন করেন ওই ব্যক্তি। এরপর সন্তানের শ্বাসরোধ করেও খুনের চেষ্টা করেন। তারপর বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি। 

রবিবার বাড়ির দরজা বন্ধ দেখে পুলিশে খবর দেন এক আত্মীয়। ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে ঢুকে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে। বন্ধ ঘরের মধ্যে থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যেখানে ব্যক্তি লিখেছেন, দিন কয়েক ধরেই আর্থিক অনটনে ভুগছেন। অর্থাভাবের কারণে চরম পদক্ষেপ নিলেন। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রেখেছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া