বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ruling Leaders of which countries had to flee from their countries

বিদেশ | আশরাফ গনি থেকে শেখ হাসিনা, গণঅভ্যুত্থানের ফলে দেশ ছাড়তে হয়েছে যে সকল রাষ্ট্র প্রধানদের

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৯ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৫০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের ইতিহাসে গণঅভ্যুত্থানের ফলে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এমন রাষ্ট্র প্রধানের সংখ্যা নেহাতই কম নয়। স্বৈরাচারী শাসন, ভঙ্গুর অর্থনীতি এবং গৃহযুদ্ধের চাপে মাথানত করতে হয়েছে রাষ্ট্রনায়কদের। গত কয়েক বছরে একাধিক দেশে বিদ্রোহীদের চাপের মুখে নতিস্বীকার করতে বাধ্য হয়েছে ক্ষমতাসীন সরকার। সেই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন সিরিয়ার বাশার আল আসাদ। 

কোন কোন দেশের প্রধানরা রয়েছেন সেই তালিকায় দেখে নেওয়া যাক-

আশরাফ গনি, আফগানিস্তান

ভারতের পড়শি দেশ আফগানিস্তানে সাম্প্রতিক অতীতে সরকারের পতন ঘটেছে।  গণবিক্ষোভের নয়, জঙ্গিগোষ্ঠী তালিবান ওই দেশের দখল নিয়েছে।  ২০২১ সালের ১৫ অগস্ট কাবুল দখল করে নেয় তালিবান। তার কিছু দিনের মধ্যে তারা সরকার ঘোষণা করে। প্রেসিডেন্ট আশরফ গনি পালিয়ে যান কাবুল ছেড়ে।

গোতাবায়া রাজাপক্ষ, শ্রীলঙ্কা

ভারতের প্রতিবেশী এই দেশে অর্থনৈতিক সঙ্কট চরমে ওযে ২০২২ সালে। মূল্যবৃদ্ধি, জ্বালানি সঙ্কট চরমে ওঠে প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের এবং তাঁর ভাই তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের শাসনকালে। প্রবল গণবিক্ষোভের মাঝেই সেনাবাহিনীর বিশেষ বিমানে চেপে গোপনে দেশ ছাড়েন গোতাবায়া। গোতাবায়া আত্মগোপন করার পরেই তাঁর প্রাসাদের দখল নিয়েছিল বিক্ষুব্ধ জনতা।

শেখ হাসিনা, বাংলাদেশ

কোটা সংস্কার আন্দোলনের ফলে উত্তাল হয়েছিল বাংলাদেশ। ক্রমে সেই আন্দোলন শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির আন্দোলনে পরিণত হয়। গত ৫ অগস্ট দেশ জুড়ে বিক্ষোভের মাঝে পদত্যাগ করেন হাসিনা। হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা।

বেন আলি, তিউনিশিয়া

আফ্রিকার তিউনিশিয়ায় গণবিক্ষোভের ফলে পতন হয় একনায়ক বেন আলির সরকারের। ১৯৮৭ সাল থেকে ২০১১ পর্যন্ত তিউনিশিয়ায় ক্ষমতাসীন ছিলেন তিনি। ২০১১ সালে তাঁর বিরুদ্ধে গণবিক্ষোভ চরম আকার নেয়। চাপের মুখে সৌদি আরবে পালিয়ে গিয়েছিলেন তিনি। 

ওমর আল বশির, সুদান

গৃহযুদ্ধে দীর্ণ আফ্রিকার সুদানেও সম্প্রতি রাজনৈতিক ক্ষমতায় হস্তান্তর হয়েছে। স্বৈরতন্ত্রী শাসক ওমর আল বশির ৩০ বছর ক্ষমতাসীন থেকে শেষ পর্যন্ত ২০১৯ সালে গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতা থেকে অপসারিত হন।

বাশার আল আসাদ, সিরিয়া

সিরিয়ায় গত ১৩ বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। রবিবার সিরিয়ার বিদ্রোহী দুই সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী রাজধানী দামাস্কাস দখলের পর দেশ ছেড়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ২৪ বছর শাসন করার পর সপরিবারে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন আসাদ। আশ্রয় নিয়েছেন ভ্লাদিমির পুতিনের রাশিয়াতে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া