মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

5 unique Pegasus spyware were found in IOS and android smartphones

বিদেশ | অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা সাবধান! পাঁচটি নতুন পেগাসাস স্পাইওয়্যারের মিলল খোঁজ

Reporter: AD | লেখক: Abhijit Das ০৯ ডিসেম্বর ২০২৪ ১৫ : ২৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিশিষ্ট ব্যক্তি নয়, এ বার নজর জনসাধারণের মোবাইল ফোনেও! একটি মোবাইল সুরক্ষা সংস্থা সম্প্রতি জানিয়েছে, কমপক্ষে পাঁচ ধরনের নতুন পেগাসাস স্পাইওয়্যার পাওয়া গিয়েছে। এই স্পাইওয়্যারগুলি যে সকল ফোন থেকে পাওয়া গিয়েছে সেগুলি কোনও বিশিষ্ট ব্যক্তিদের ফোন নয়। সবই সাধারণ মানুষের। এর আগে পেগাসাসের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা স্পাইওয়্যারের মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিত্বের উপর নজরদারি চালাচ্ছে।

আইভেরিফাই নামে ওই সংস্থা জানিয়েছে, প্রায় আড়াই হাজার ফোনে পরীক্ষা চালিয়ে স্পাইওয়্যারগুলির খোঁজ মিলেছে। এই স্পাইওয়্যার ২০২১ থেকে ব্যবহারকারীদের ফোনে ছিল। এই স্পাইওয়্যারগুলি এতটাই উন্নতমানের যে সহজেই ফোনের সুরক্ষা ব্যবস্থা এড়িয়ে গিয়েছিল। সংস্থাটি আরও জানিয়েছে, কম সংখ্যক লোকের ফোনে এই পরীক্ষা চালানো হয়েছিল। প্রতি এক হাজার বার পরীক্ষার পর যে সংখ্যক ফোন পেগাসাসের হদিস মিলেছে তা উদ্বেগজনক।

২০২৪ সালের মে মাসে আইওএস এবং অ্যন্ড্রয়েড ফোনে পেগাসাসের পাঁচটি নতুন ধরনের স্পাইওয়্যারের খোঁজ পায় আইভেরিফাই। এর পাশাপাশি ফোনগুলিতে নানা রকমের প্রযুক্তিরও খোঁজ মেলে। এই প্রযুক্তির সাহায্যে সহজেই কোনও স্মার্টফোন ব্যবহারকারীর ব্যক্তিগত মেসেজ, ইমেল, ফটো ব্যবহার করতে পারত স্পাইওয়্যার। কেউ ঘুণাক্ষরেও কিছু টের পেতেন না। 

ইজরায়েলি প্রযুক্তি সংস্থা ‘এনএসও’-র আধুনিকতম স্পাইওয়্যার ‘পেগাসাস’ বিশ্বের তাবড় রাজনীতিবিদ, ধনকুবের, আমলা, সাংবাদিক, সমাজকর্মীদের উপর স্মার্টফোনের মাধ্যমে ‘রিমোট সার্ভেল্যান্স’ চালানোর ক্ষমতা রাখে। কিছু দিন আগেও অ্যাপের সাহায্যে ছদ্মবেশে কোনও ম্যালওয়্যার ফোনে ঢোকাতে গেলে গ্রাহকের অনুমতি লাগত, কিংবা একটা ক্লিক করতে হত কোনও ওয়েবপেজ খুলতে, কিংবা ডাউনলোড করতে হত কোনও অ্যাপ বা লিঙ্ক। এখন অজান্তেই ঢুকে পড়ে। এর উপস্থিতি টেরও পাওয়া যায় না। ২০১৯-এ ভারতে প্রথম তার উপস্থিতি টের পায় হোয়াটসঅ্যাপ, হ্যাক হয়েছিল হাজারখানেক ফোন। এনএসও গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া