মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৮ ডিসেম্বর ২০২৪ ০৫ : ০৭Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: যত দিন যাচ্ছে, পাচারকারীরা আরও নতুন পদ্ধতি বেছে নিচ্ছে। আগে একটা সময় ছিল যখন কোনও পাত্রের মধ্যে বা মোড়কের মধ্যে দিয়ে অবৈধ মাদক বা বৈদেশিক মুদ্রা পাচার করা হত। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের ( ডিআরআই ) ২০২৩-২৪ সালের রিপোর্ট অনুসারে, চোরাচালানের জন্য বর্তমানে বেছে নেওয়া হচ্ছে শিশুদের গল্পের বই, পরচুলা এমনকী লেহেঙ্গা।
২০২৩ সালের আগস্টে ডিআরআই কলকাতা বিমানবন্দরে ১.১০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা বাজেয়াপ্ত করেছিল। গ্রেপ্তার করা হয় দু'জনকে। ওই মুদ্রা ব্যাংককে পাচার করার তালে ছিল দুষ্কৃতীরা। অভিযুক্তদের ল্যাগেজে ‘মেহেন্দির প্যাকেটে’ মুদ্রা লুকিয়ে রাখা হয়েছিল। তাদের জেরা করে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল সেবার।
একবার লেহেঙ্গার মাধ্যমে লুকিয়ে বৈদেশিক মুদ্রা পাঠানো হয়। ডিআরআই নয়া দিল্লি বিমানবন্দরের কুরিয়ার টার্মিনাল থেকে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা (সৌদি রিয়াল) বাজেয়াপ্ত করে। দুবাইতে রপ্তানি করা হচ্ছিল ওই লেডিস লেহেঙ্গা। তার মধ্যেই লুকিয়ে রাখা হয়েছিল মুদ্রাগুলো। হাতেনাতে ধরে পুলিশ।
এ বছরের মার্চ মাসে একটি অদ্ভুতভাবে পাচার ধরা পড়ে। গাড়ির স্টার্টার মোটরগুলিতে লুকোনো ছিল সোনার পেস্ট। মুম্বইয়ে ডিআরআই ২ মার্চ, ২০২৪ -এ দুবাই থেকে আসা একটি কুরিয়ার চালান পরীক্ষা করে। অফিসাররা তিনটি গাড়ির স্টার্টার মোটরের মধ্যে লুকিয়ে রাখা ১২টি গিয়ার উদ্ধার করে। যার একেকটি একটি নিকেল আবরণ সহ ২৪ ক্যারেট সোনার তৈরি, যার ওজন মোট ১৯৭৫ গ্রাম। সোনা খুব দক্ষতার সঙ্গে স্টার্টার মোটরের মধ্যে গিয়ার আকারে লুকিয়ে রাখা হয়েছিল। মোট সোনার পরিমাণের মূল্য ছিল ১.২৯ কোটি টাকা। বাজেয়াপ্ত করা হয় তা।
একবার থার্মোকল বলের ভিতরে লুকিয়ে রাখা হয় কোকেন উদ্ধার হয়। ১৪ জুন, ২০২৩ -এ, সাও পাওলো থেকে আসা একটি পার্সেল চেক করার সময় হদিশ মেলে কোকেনের। দিল্লি কুরিয়ার টার্মিনালে থার্মোকল বলের ভিতরে লুকিয়ে রাখা কোকেন আটক করা হয়েছিল। এছাড়া বাচ্চাদের গল্পের বই, চুলের পরচুলায় লুকিয়ে রাখা হয়েছিল কোকেন। ১৬ আগস্ট ২০২৩ -এ কোকেন সহ একজন বিদেশি নাগরিককে বেঙ্গালুরু বিমানবন্দরে আটক করা হয়েছিল। তাঁর চুলের পরচুলায় লুকোনো ছিল কোকেইন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?