মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৮ ডিসেম্বর ২০২৪ ০২ : ৩৭Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: জুয়া খেলার সময় বিবাদ। একশো টাকার জন্য কুপিয়ে খুন করা হল এক যুবককে। ঘটনাটি উত্তরপ্রদেশের।
খুন হওয়া ওই যুবকের নাম নীলেশ। শনিবার রাতে পাচপাহারা এলাকায় বসেছিল জুয়ার ঠেক। তাতে যোগ দিয়েছিলেন ২২ বছরের ওই যুবকও। রাত বাড়তেই সেখানে শুরু হয় গণ্ডগোল। একশো টাকা কে পাবে সেই নিয়ে বাধে বিবাদ। যার জেরে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হল ওই ব্যক্তিকে। এরপর চম্পট দেয় অভিযুক্তেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
সেখানকার পুলিশ সুপার পলাশ বানসাল জানিয়েছেন, গ্রামের দুই দলের মধ্যে জুয়া খেলার আসর বসেছিল। হঠাৎই একশো টাকা নিয়ে শুরু হয় বচসা। এরপর একদলের লোকজন ধারালো অস্ত্র দিয়ে নীলেশের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নীলেশের বড় দাদা রূপেশ পুলিশকে জানান, ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। সেসময় তাঁর ভাইয়ের সঙ্গে গ্রামের কয়েকজনের জুয়া খেলায় একশো টাকা নিয়ে বিবাদ হয়। বচসার পরে সেদিনের মতো থেমে গিয়েছিল বিষয়টি। শনিবার তাঁর ভাইকে বাড়ি থেকে এসে জুয়া খেলতে ডেকে নিয়ে যান তারা। এই শত্রুতার জেরেই তাঁকে খুন করা হয়েছে। তিনি গ্রামের চার যুবককে ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী করেছেন।
ওই পুলিশ সুপার বনসাল জানিয়েছেন, যে চারজন এই ঘটনার সঙ্গে জড়িত তারা খুন করার পরই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। এই ঘটনায় হত্যার মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের বিশেষ দল গঠন করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?