মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

From smoking to reading habits, the unexpected link between Kerala and Cuba

দেশ | কেরল এবং কিউবার মধ্যে রয়েছে এক অপ্রত্যাশিত যোগসূত্র, জানেন কি কেউ

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৮ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: অনেকের জন্য বই পড়া দৈনন্দিন জীবনের ব্যস্ত গতি থেকে মুক্তি পাওয়ার একটি উপায়। কেরালা এবং কিউবার তামাক কারখানায় কর্মীরা কাজ করার সময় খবরের কাগজ পড়ার জন্য উপায় বাতলেছিলেন। এর ফলে তাঁরা নানা বিষয়ে অবগত থাকতেন। লেখক উলেখ এনপি তাঁর লেখা বইয়ে এই অনন্য ঐতিহ্যের সন্ধান করেছেন। 

তিনি তার নতুন বই 'ম্যাড অ্যাবাউট কিউবা: এ মালায়লি রিভিজিটস দ্য রেভোলিউশনে'। নব্বইয়ের দশকে কেরলের বিড়ি কারখানার কর্মীরা প্রায়শই তরুণ ছাত্র বা যথেষ্ট শিক্ষিত কোনও ব্যক্তিকে নিয়োগ করত যাতে তাঁরা যখন বিড়ি বাঁধবেন সেই সময় ওই শিক্ষিত যুবক বা ব্যক্তি উচ্চস্বরে সংবাদপত্র পড়তে পারে। একইভাবে, কিউবায় ১৮৬৫ সাল থেকে শ্রমিকদের জন্য পেশাদার পাঠক নিয়োগ করা হয়েছিল, যারা বই, সংবাদ এবং বক্তৃতা পড়তেন। 

কিছু বিড়ি কারখানায় শ্রমিকরা পাঠকদের পুরস্কার হিসেবে এক প্যাকেট বিড়ি ও এক কাপ চা দিতেন। পাঠকও যদি নিজেই বিড়িকর্মী হয়ে থাকেন, অন্যরা তাঁদের প্রতিদিনের লক্ষ্য পূরণের জন্য নিজেদের বাঁধা তাঁদের সঙ্গে ভাগ করে নিতেন। নানা সময় পাঠকরা উচ্চস্বরে উপন্যাস এবং বই পড়তেন, যার মধ্যে ইএমএস নাম্বুদিরিপ্যাডের মতো বিখ্যাত রাজনীতিবিদ এবং ফ্রান্সের আলবার্ট কামু এবং মেক্সিকো থেকে জুয়ান রুলফো-এর মতো বিখ্যাত লেখকদের কাজ অন্তর্ভুক্ত ছিল।

লেখক আরও লিখেছেন, "কিউবায় যাঁরা সিগার তৈরি করেন তাঁদের এই একই ধরনের অভ্যাস রয়েছে। তাঁদের জন্য পেশাদার পাঠক রয়েছেন যাঁরা সিগার কারখানার কর্মচারীদের জন্য বই পড়েন। এটি কিউবার সিগার কারখানার একটি ভাল দিক। ১৮৬৫ সালে থেকে এই সাল থেকে একটি অনুশীলন চলছে। পাঠকও যেহেতু সিগার তৈরি করতেন, তাঁর সময় নষ্টের জন্য ক্ষতিপূরণ হিসাবে সিগার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হত। পরে অবশ্য বেতনব্যবস্থা চালু হয়।

কারখানার মালিকরা প্রথমে এই প্রথার বিরুদ্ধে থাকলেও পরে এটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছিল। লোক মতে, কিউবার স্বাধীনতার নায়ক হোসে মার্টি একবার পাঠকের চেয়ারে বসে ফ্লোরিডার একটি কারখানায় কিউবার তামাক শ্রমিকদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিলেন। পাঠকের ভূমিকা এতটাই বিশিষ্ট হয়ে ওঠে যে কিউবান সরকার আনুষ্ঠানিকভাবে এটিকে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া