মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৮ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আপনি কি এসবিআই, এইচডিএফসি বা আইডিএফসি ফাস্ট ব্যাঙ্কের গ্রাহক? আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি ডিঅ্যাকটিভ হয়ে গিয়েছে? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য সহায়ক হবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মোতাবেক, যদি কোনও গ্রাহক নিজেদের কেওয়াইসি নির্ধারিত সময়ের মধ্যে ব্যাঙ্কে জমা না করেন তাহলে ওই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে। তখন গ্রাহক ওই অ্যাকাউন্টটি থেকে লেনদেন তো করতে পারবেনই না, এমনি জমা টাকাও তুলতে পারবেন না। ফলে পড়তে হবে ঘোর বিপদে।
তবে গত ২রা ডিসেম্বর আরবিআই বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ, দেশজুড়ে ডিঅ্যাকটিভ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে ফের অ্যাকটিভেট করতে গ্রাহকদের সুযোগ দিতে হবে সব ব্যাঙ্ককেই। বেশিরভাগ ক্ষেত্রেই কেওয়াইসি সঠিক সময় জমা না করায় অ্যাকাউন্টগুলি সাসপেন্ড করা হয়েছে। কেওয়াইসি নিয়ম মেনে দিলেই ফের ডিঅ্যাকটিভেট অ্যাকাউন্টগুলি চালু হয়ে যাবে।
কীভাবে ইনঅ্যাকটিভ অ্যাকাউন্ট অ্যাকটিভেট হবে? আসুন জেনে নেওয়া যাক পদ্ধতি। এসবিআই, এইচডিএফসি বা আইডিএফসি ফাস্ট ব্যাঙ্কের গ্রাহকরা নিম্নলিখিত নিয়ম মেনে চললে সুবিধা পাবেন।
এইচডিএফসি ব্যাঙ্কের নিয়ম-
বন্ধ অ্যাকাউন্ট ফের সচল করতে গ্রহকদের তিনটি স্তর মেনে চলতে হবে। শুরুতেই গ্রহককে ব্যাঙ্কের যে শাখার অ্যাকাউন্ট সেখানে যেতে হবে। নিজের সাক্ষর করা আবেদনপত্র জমা করতে হবে। নিজের সাক্ষর করা সরকারি পরিচয়পত্র ও বাড়ির প্রমাণ দিতে হবে। এরপরই সচল হয়ে যাবে বন্ধ অ্যাকাউন্টগুলি। সম্ভব হবে লেনদেনও।
আইডিএফসি ব্যাঙ্কের নিয়ম-
সাক্ষর করা আবেদনপত্র জমা করতে হবে। দিতে হবে কেওয়াইসি নথি। এরপরই অ্যাকাউন্ট অ্যাকটিভেট হয়ে যাবে। এর জন্য কোনও খরচ করতে হবে না গ্রাহককে। আরবিআই নিয়ম অনুসারে, ডিঅ্যাকটিভ অ্য়াকাউন্ট অ্যাকটিভ করতে কোনও অর্থ কোনও ব্যাঙ্ক চাইতে পারবে না।
এসবিআই ব্যাঙ্কের নিয়ম-
এক্ষেত্রেও গ্রাহক যেকোনও শাখায় গিয়ে নিজে সাক্ষর করা আবেদনপত্র জমা করে কেওয়াইসি নথি ব্যাঙ্কে দেবেন। ব্যাঙ্ক নথি যাচাইয়ের পর সাসপেন্ড অ্যাকাউন্ট চালু করে দেবে। এসএমএস-এর মাধ্যমে গ্রাহকরা অ্যাকাউন্ট অ্যাকটিভেশনের খবর পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?