শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ক্রিসমাসের আগে শহরে বিশেষ আকর্ষণ, জমজমাট শিশুদের বড়দিনের বাজার

Kaushik Roy | ০৮ ডিসেম্বর ২০২৪ ২০ : ১৯Kaushik Roy

তীর্থঙ্কর দাস

ক্রিসমাসের আগে কলকাতার বিশেষ আকর্ষণ বড়দিনের বাজার। শহরবাসীরা অনেকই বড়দিনের আগে কেনাকাটা করেন ধর্মতলা চত্বর থেকে। তবে গত কয়েক বছর ধরে বিশেষ বড়দিনের বাজার আয়োজিত হয় বড়দিনের আগে। এবার পঞ্চম বছরে পা দিল শিশুদের বড়দিনের বাজার। বিগত পাঁচ বছর ধরে পথ শিশুদের বিনামূল্যে শিক্ষা দিয়ে আসছেন দক্ষিণ কলকাতার বাসিন্দা মিত্রবিন্দা ঘোষ।

 

 

 

প্রতিবছর বড়দিনের প্রাক্কালে সাদার্ন এভিনিউয়ে অনুষ্ঠিত হয় বড়দিনের এই বিশেষ বাজার। ফুটপাতের শিশুরাই এই বাজারের আয়োজন করে থাকে। সেখানে বিক্রি হয় তাদের হাতে তৈরি নানা সামগ্রী।  সেগুলো ছিল বাজারের অন্যতম আকর্ষণ। পথ চলতি মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতন। মিত্রবিন্দা ঘোষ জানালেন, ‘এই বাজারের ফলে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস আসবে যা আগামীদিনে ওদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে’। শুধু তাই নয়, বড়দিনের আগে বিশেষ উপহার দেওয়া হয় পথশিশুদের।

 

আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে গো অ্যাজ ইউ লাইকের মত বিভিন্ন অনুষ্ঠানের। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা বোস। হাতের তৈরি জিনিস কিনতে ভিড় জমিয়েছিলেন প্রচুর পথচলতি মানুষও। সাধারণত, রাসবিহারী, সাদার্ন এভিনিউ অঞ্চলের সমস্ত পথশিশুদের নিয়ে গত পাঁচ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই ক্রিসমাস মার্কেট।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া