বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য চোখ। চোখ ছাড়া সারা পৃথিবী নিমেষেই অন্ধকার। তাই চোখকে সুস্থ রাখা খুবই জরুরি। বয়সের চাকা যত সামনের দিকে এগোতে থাকে, মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ ধীরে ধীরে অচল হতে শুরু করে। চোখের জ্যোতি কমতে থাকা, ঝাপসা দৃষ্টি তারই অঙ্গ। কিন্তু অনেক সময়ে কম বয়সেও দৃষ্টিশক্তিতে প্রভাব পড়ে। বিশেষ করে আজকাল অত্যাধিক মোবাইল, ল্যাপটপে কাজ করার জন্য চোখের নানা জটিলতা দেখা দেয়। আপনারও কি ক্রমশ ঝাপসা হয়ে আসছে দৃষ্টিশক্তি? তাহলে ঘরে তৈরি একটি জুসেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। রইল তারই হদিশ-
দুটি বড় মাপের গাজরকে ছোট ছোট টুকরোয় কেটে নিন। একটি পাত্রে ভিনিগার ও সামান্য বেকিং সোডা নিয়ে প্রথমে গাজরগুলি ভাল করে পরিষ্কার করে নিন। এরপর মিক্সারে গাজরের পেস্ট বানিয়ে নিন। অন্যদিকে, একটি মুসাম্বি কিংবা কমলালেবু ও পাতিলেবুর রস চিপে নিতে নিন। গাজরের পেস্ট ছেঁকে জুস বার নিতে হবে। সেই জুসের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিলেই তৈরি চোখের জন্য উপকারী জুস। এই জুসটি প্রতিদিন সকালে উপকার পাবেন। মাত্র ৭ দিনেই হাতেনাতে ফল দেখতে পাবেন।
পটাশিয়াম, ক্যালশিয়ামের মতো খনিজ সমৃদ্ধ গাজরের গুণের শেষ নেই। ছোট থেকে বড়, সব বয়সিদের রোজের ডায়েটে এই সব্জি রাখার কথা বলেন পুষ্টিবিদেরা। গাজরে রয়েছে ভিটামিন এ। এই ভিটামিন চোখের জন্য খুবই উপকারী। এছাড়াও এই সবজিতে লুটেইন ও জিয়াক্সানথিন নামক ক্যারোটিনয়েড জাতীয় উপাদান থাকে, যা ক্ষতিকর আলোকরশ্মি থেকে চোখকে রক্ষা করে। বার্ধক্যজনিত দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি কমাতেও গাজর খাওয়া উচিত।
এছাড়া লেবুর রসে রয়েছে ভিটামিন সি-এর প্রাচুর্য। যার জন্য চোখের রক্তনালী নিজের কাজ সঠিকভাবে করতে পারে। এমনকী ছানির আশঙ্কাও কয়েকগুণ কমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?