মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৮ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: হিন্দু মন্দিরের উপরই গড়ে উঠেছে শতাব্দী প্রাচীন মসজিদ। যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল উত্তরপ্রদেশের সম্ভলে। ঘটে হিংসার ঘটনা। এই হিংসার নিহত হন চারজন। মৃত্যুর খবরও সম্প্রচার হচ্ছিল। এই হিংসার বিবরণ টেলিভিশনে দেখতে বারণ করছিলেন স্ত্রীকে নিষেধ করেছিলেন স্বামী। কিন্তু স্ত্রী কথা না শোনেনি। টেলিভিশনে সম্প্রচারিত সবাই দেখছিলেন ওই গৃহবধূ। এমনকি পুলিশেরও প্রশ্ংসা করেছিলেন তিনি স্বামীর কাছে। অভিযোগ, সেই অসন্তোষেই স্ত্রীকে তিন তালাক দিয়ে বিবাহবিচ্ছেদ করলেন স্বামী। আরবি ভাষায় এই তিন তালাক উচ্চারণ করার অর্থ বিবাহবিচ্ছেদ বা ডিভোর্স।
মোরাদাবাদের বাসিন্দা গৃহবধূ নিদার অভিযোগ, "তেমন বড় কোনও বিষয়ই নয়। বিনা কারণেই আমাকে তালাক দেওয়া হয়েছে।" এমন কারণে জীবনসঙ্গীকে তালাক দেওয়া যায় নাকি? এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
২০১৭ সালে মুসলিম গৃহবধূদের অধিকার সুরক্ষিত করতে তিন তালাক প্রথা অসাংবিধানিক বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। এরপর ২০১৯ সালে নরেন্দ্র মোদীর সরকার বিল এনে তা আইনে পরিণত করে।
নিদা, স্বামী ইজাজুলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। নিদার কথায়, "সম্ভলে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। আর কিছু ব্যক্তিগত কাজও ছিল। তাই আমি টিভিতে দেখছিলাম সেখানে যাওয়া আদৌ নিরাপদ কিনা। এই সময়ই আমার স্বামী জিজ্ঞাসা করেন, কেন সেইসব ঘটনা টিভিতে দেখছি? জবাবে আমি বলেছিলাম, এটাতে ভুলের কি আছে? প্রত্যেকেরই নিজেকে বাঁচানোর অধিকার রয়েছে।"
গৃহবধূ নিদার দাবি এরপরই স্বামী আমাকে বলেছিলেন, "আমি মুসলিম নই। কারণ আমি পুলিশকে সমর্থন করেছি। আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। আমাকে ওই বাড়িতে আর সে থাকতে দিতে রাজি হয়নি। আর তিন তালাক উচ্চারণ করে বলেছে, সে কিছুই করেনি আমার সঙ্গে।"
মোরাদাবাদ সিটি পুলিশের পুলিশ সুপার রণবিজয় সিং বলেছেন, "এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ যে, তিনি সম্বল সম্পর্কিত একটি ইউটিউব ভিডিও দেখছিলেন। যার ফলে দম্পতির মধ্যে ঝগড়া হয়েছিল। স্বামী তাঁকে ভিডিওটি না দেখতে বলেছিলেন এবং যখন তিনি রাজি হননি, তখন তিনি তিনবার তালাক উচ্চারণ করেছেন।"
কোর্টের নির্দেশে গত ১৯ নভেম্বর শাহী জামা মসজিদের পর্যবেক্ষণের কাজ চালানোর পর থেকে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আবেদনকারী কোর্টে দাবি করেন যে, আগে ওই মসজিদের স্থানে একটি হরিহর মন্দির ছিল। ২৪ নভেম্বর ফের মসজিদটি পর্যবেক্ষণের সময় হিংসা শুরু হয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হয়েছে বে খবর রটে যায়। এ ঘটনায় মোট ২৯ জন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে দাবি প্রশাসনের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?