মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৭ ডিসেম্বর ২০২৪ ০৫ : ২৮Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: তিনি ছিলেন কোম্পানির সলিউশন কনসালট্যান্ট। অথচ তাঁকেই কোনওরকম সতর্কতা ছাড়া বের করে দেওয়া হল কোম্পানি থেকে। তাও আবার তিনি যখন ছুটিতে ছিলেন। তিনি এই ঘটনার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। মুহুর্তেই ভাইরাল তা।
হায়দরাবাদে একটি অনলাইন জব পোর্টালে এই কাজের সন্ধান পান কয়েক মাস আগে। একটি অভিনব কাজের বিজ্ঞাপন দেখে তিনি খুশি হন। কিন্তু কাজে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই কাজ চলে যায় তাঁর। তিনি এই ঘটনার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। তাঁকে সহানুভূতি জানিয়েছেন বহু মানুষ। শেয়ার করেছেন তাঁদের অভিজ্ঞতার কথাও।
তিনি জানিয়েছেন, এই কাজ পাওয়ার পর প্রথম কয়েক মাস তিনি ওভারটাইম করেছেন। কোম্পানির সমস্ত টার্গেট সম্পূর্ণ করেছেন। তারপর তিনি চেয়েছেন কয়েকদিনের ছুটি। ঘুরতে যেতে চেয়েছিলেন উত্তরপূর্বে। সেই মতো কোম্পানিকে জানিয়ে ঘুরতে গিয়েছিলেন এক সপ্তাহের জন্য। তার মধ্যেই তাঁর কাছে কোম্পানির তরফে মেল করা হয়। মেলের বিষয় হিসেবে লেখা ছিল চাকরির বর্তমান অবস্থা। এরপর মেল পড়তে গিয়ে চক্ষু চড়কগাছ তাঁর। সেটি ছিল তাঁর বহিষ্কার পত্র। তাতে লেখা তিনি আর কোম্পানির অংশ নন। তিনি সঙ্গে সঙ্গে কোম্পানির ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে কোনও উত্তর আসেনি। বেশ কয়েকদিন পর তাঁকে জানানো হয় চাকরি চলে গিয়েছে তাঁর। কারণ হিসেবে বলা হয়েছে তিনি কোম্পানির প্রতি অপেশাদার মনোভাব দেখিয়েছেন।
ঠিক কী ঘটেছিল? তিনি জানান, ছুটির দুই সপ্তাহ আগে সফ্টওয়্যারের সমস্যার জন্য একটা কাজ শেষ করতে পারেননি। তিনি সেটা তাঁর দলকে জানিয়েছিলেন। কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে জানালে ম্যানেজার তাঁকে জানায় এই সিদ্ধান্ত ওপর থেকে নেওয়া হয়েছে। এরপর তিনি ভেঙে পড়েন। তিনি জানান, তিনি নিজের পরিবার ভাবতেন কোম্পানিকে। সেখানে নতুনদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কোম্পানি তাঁর কাজে খুশি ছিল। এমনকী বেতন বাড়ানোর কথাও বলা হয়েছিল কোম্পানির তরফে। তারপর আচমকাই এই সিদ্ধান্ত। অথচ তাঁর সঙ্গে আগে থেকে এ বিষয়ে কোনও আলোচনাও করা হয়নি।
মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই ব্যক্তি। তাঁর পোস্ট দেখে অনেকেই স্বান্ত্বনা দিচ্ছেন। নেটিজেনরা নিজেদের সঙ্গে হওয়া অভিজ্ঞতার কথা শেয়ার করছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?