মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গুলি লেগে পেট থেকে ঝরছে রক্ত, সেই নিয়েই মাইলের পর মাইল গাড়ি ছোটালেন সাহসী চালক, ঠিক যেন সিনেমা

দেবস্মিতা | ০৭ ডিসেম্বর ২০২৪ ০৫ : ০০Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: গুলি করেছে দুষ্কৃতীরা। পেটে এসে লেগেছে সেই গুলি। তা নিয়েই যাত্রীদের নিয়ে মাইলের পর মাইল গাড়ি চালালেন গাড়ির সাহসী চালক। চালকের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীদের। ঘটনাটি বিহারের। 

 

 

ঠিক কী ঘটেছিল? বৃহস্পতিবার মাঝরাতে বিহারের ভোজপুরে যাত্রী নিয়ে যাচ্ছিলেন ওই চালক সন্তোষ সিং। গাড়িতে ছিলেন প্রায় ১৪-১৫ জন যাত্রী। একটি অনুষ্ঠান সেরে সেখান থেকে ফিরছিলেন সকলে। হঠাৎই দুটো বাইকে করে দুষ্কৃতীরা তাদের তাড়া করে। দুষ্কৃতীদের হাতে ছিল বন্দুক। এমনকী গুলিও চালায় তাঁরা। সেই গুলি এসে লাগে সন্তোষের পেটে। শুরু হয় রক্তক্ষরণ। ভিজে যায় পেটের চারপাশ। আতঙ্কিত হয়ে পড়েন গাড়ির মধ্যে থাকা যাত্রীরা। কিন্তু সেসবে ভ্রুক্ষেপ না করে তিনি গাড়ির গতি বাড়িয়ে দেন। এরপর একটি নিরাপদ জায়গায় নিয়ে যান গাড়িটি। গাড়ি থামালে তার মধ্যে থাকা যাত্রীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্তোষ সিংকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। 

 

 


জখম অবস্থায় সঙ্গে সঙ্গেই ভর্তি করে দেওয়া হয় তাঁকে। সূত্রে খবর, অস্ত্রোপচার করে সন্তোষ সিংয়ের পেট থেকে গুলি বের করা হয়েছে। সেখানকার সাব ডিভিশনাল পুলিশ অফিসার রাজীব চন্দ্র সিং বলেছেন, ওই চালক বিপদমুক্ত। তবে এখনও কিছু দিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। হাসপাতাল সূত্রে খবর, বুলেটের আঘাতে সিংয়ের পুরো অন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে এখন হাসপাতালেই থাকতে হবে। 

 

 


সন্তোষ সিংয়ের পরিবারের তরফে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর ভিত্তিতে ওই অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই দিনই ওই এলাকায় আরও একটি গাড়ির ওপর হামলা চালায় ওই দুই অভিযুক্ত। পুলিশ অভিযুক্তদের স্কেচ তৈরি করেছে। পাশাপাশি তাদের পরিচয় জানতে স্থানীয় বাসিন্দাদের সাহায্য চেয়েছে। অন্যদিকে, গাড়ির যাত্রীরা এমন একজন চালকের পরিচয় পেয়ে প্রশংসায় পঞ্চমুখ। নইলে কী ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত তা ভেবে শিউরে উঠছেন সকলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া