মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বোমা হামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক! মুম্বই পুলিশে এল হুমকি বার্তা, ফের শোরগোল

Pallabi Ghosh | ০৭ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৫৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বোমা হামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। নরেন্দ্র মোদির প্রাণনাশের হুমকি দিয়ে আবারও মুম্বই পুলিশে এল বার্তা। এই ঘটনায় আবারও ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। চলছে উচ্চ পর্যায়ের তদন্ত। হুমকির বার্তা পাওয়ার পরে মুম্বইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সাতসকালে মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাণনাশের হুমকি দেওয়া বার্তা পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, যে নম্বর থেকে প্রধানমন্ত্রীকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে, সেটি রাজস্থানের আজমেরের। হুমকি বার্তা পাওয়ার পরেই মুম্বই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে তড়িঘড়ি রাজস্থানের উদ্দেশে রওনা দিয়েছে। 

পুলিশ আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি বার্তায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী আইএসআইয়ের উল্লেখ রয়েছে। বোমা হামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনার কথা জানানো হয়েছে। মুম্বই পুলিশের অনুমান, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন হতে পারে। কিংবা মত্ত অবস্থায় হোয়াটসঅ্যাপে হুমকি বার্তা পাঠিয়েছে। তার খোঁজে চলছে তল্লাশি অভিযান। 

সাম্প্রতিককালে একাধিক তারকাকে প্রাণনাশের হুমকি ঘিরে দেশের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে খুনের পর সলমন খান থেকে শাহরুখ খানকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নভেম্বরের শেষেও প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে হুমকি ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে। অক্টোবরে পুনে পুলিশের কাছে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া ভুয়ো ফোন এসেছিল। এ ঘটনায় এখনও পর্যন্ত একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া