মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৭ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৫৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: 'আমিই সেই ছোটবেলায় হারিয়ে যাওয়া সন্তান'। এই বলেই ঢুকে পড়ত বাড়িতে বাড়িতে। একসঙ্গে কাটাত কয়েক মাস। শেষমেশ সমস্ত টাকা, গয়না চুরি করে পালিয়ে যেত যুবক। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত যুবক। ধৃতের নাম, ইন্দ্ররাজ রায়াত।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, যুবক গত কয়েক বছর অন্ততপক্ষে ন'টি পরিবারের সঙ্গে প্রতারণা করেছে। প্রত্যেকের বাড়িতে ঢুকেই বলত, 'আমিই আপনাদের হারিয়ে যাওয়া সন্তান'। এই বলে কয়েক মাস কাটিয়ে চুরি করে গায়েব হয়ে যেত। ছ'রাজ্যে ঘুরে এই অপরাধ ঘটায় সে। সম্প্রতি গাজিয়াবাদ ও উত্তরাখণ্ডের দু'টি পরিবারের সঙ্গে প্রতারণা করার অভিযোগের ভিত্তিতে যুবককে উত্তরপ্রদেশে গ্রেপ্তার করা হয়েছে। সে আদতে রাজস্থানের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ২০০৫ সালে চুরির ঘটনার জেরে পরিবার তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর দীর্ঘদিন এক আত্মীয়ের বাড়িতে ছিল সে ২০২১ সাল থেকে বাড়ি বাড়ি ঘুরে, মিথ্যে টোপ দিয়ে ফের চুরি করা শুরু করে। সাত বছর বয়সে তাকে অপহরণ করা হয়েছিল, পরে পাচার করতে দেওয়া হয়, এমনটাই গল্প ফেঁদেছিল যুবক। দীর্ঘ ৩১ বছর চরম নির্যাতনের শিকার ছিল বলেও জানাত সে।
রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের মোট ন'টি পরিবারে চুরির ঘটনা ঘটিয়েছে যুবক। যার মধ্যে চারটি পরিবারের সন্ধান পাওয়া গিয়েছে। বাকি পাঁচটি পরিবারের খোঁজ চলছে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই তিনটি পরিবারের সঙ্গে প্রতারণা করেছে। ২০০৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আর কী কী অপরাধের ঘটনা সে ঘটিয়েছে, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত জারি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?