শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | সমরেশ মজুমদারের গোপন খাতার ১০০ গীতি-কবিতার সংকলন 'জলসা' প্রকাশিত

Riya Patra | ০৭ ডিসেম্বর ২০২৪ ০৩ : ১১Debosmita Mondal

রিয়া পাত্র

৮ মে ২০২৩। অনিমেষ-মাধবীলতাকে যিনি বাঙালির মনে গেঁথে দিয়েছিলেন, নিঃশব্দে চলে গিয়েছিলেন সেদিন। একের পর এক উপন্যাস, পুরস্কার সবকিছু রেখে চলে গিয়েছেন সমরেশ মজুমদার, সঙ্গে রেখে গিয়েছিলেন আরও একটি নীল ডায়েরি। যার ভিতরে সাজানো একের পর এক গীতি-কবিতা। সেই গোপন খাতা থেকে উদ্ধার হওয়া ১০০ গীতি-কবিতার সংকলন প্রকাশ করল পত্রভারতী।

 

 

বাংলা সাহিত্যের প্রথিতযশা সাহিত্যিকের প্রয়াণের প্রায় এক বছর পর, কন্যা দোয়েল মজুমদার এবং পত্রভারতীর উদ্যোগে শুক্রবার প্রকাশিত হল সমরেশের  ষাটের দশকে লেখা ১০০ গীতি-কবিতার সংকলন 'জলসা'।  লেখকের প্রয়াণের পর, গোপন খাতা থেকে গীতি-কবিতার আবিষ্কার, কীভাবে?

 

 

সমরেশ-কন্যা, যিনি আচমকা আবিষ্কার করেছিলেন অর্ধেক ছেঁড়া, বিবর্ণ নীল ডায়েরি, শোনালেন সেকথা। ২০২১ সালে তিনি ওই ডায়েরি আবিষ্কার করেছিলেন, সমরেশ তখন জীবিত। কিন্তু প্রকাশ তো দূরের কথা, কিশোরকালে, তরুণ বয়সে লেখা ওই ডায়েরি তিনি একপ্রকার ছিনিয়েই নিয়েছিলেন মেয়ের থেকে। সমরেশের মৃত্যুর পর, ২০২৪-এর গোড়ার দিকে দোয়েল ফের আবিষ্কার করেন ওই নীল ডায়েরি। দোয়েল বলেন, 'এই ডায়েরি মূলত লেখা হয়েছিল ১৯৬৫-৭০-এর মধ্যে। তখন আমার মা এবং বাবা বন্ধু। এই রচনার অনুপ্রেরণা তাঁদের বন্ধুত্ব। পড়লেই বুঝতে পারবেন সেকথা। তাতে রয়েছে অদ্ভুত রোম্যান্স, বিশ-তিরিশের কোঠায় যাঁরা, হৃদয় ছুঁয়ে যাবে তাঁদের।' 

 

 

আনুষ্ঠানিক বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, শ্রীজাত, পত্রভারতীর কর্ণধার ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সমরেশ-কন্যা দোয়েল মজুমদার। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। 

 


সমরেশের প্রয়াণ পরিজন বিয়োগ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাছে। নিজের ভাইয়ের মতো,  'লেখক সমরেশ' হওয়ার আগে থেকেই চিনতেন, তাঁরই মৃত্যু পরবর্তী বইপ্রকাশ অনুষ্ঠানে আবেগতাড়িত বর্ষীয়ান সাহিত্যিক। বোর্ডিং হাউসের ঝলমলে যুবক আজও মনের মধ্যে গাঁথা তাঁর। সমরেশ মজুমদার অনুজ সাহিত্যিক প্রচেত গুপ্তকে স্নেহ করতেন, ভরসা করতেন তাঁর লেখনীতে। প্রচেত গুপ্ত অগ্রজকে স্মরণ করে বললেন, 'কিছু কিছু মৃত্যু যে আসলে মৃত্যু নয়, থেকে যাওয়া, বেঁচে থাকা,  আজকের অনুষ্ঠান মনে করাচ্ছে সেটাই।' এক সময়ের ভয় পাওয়া থেকে, অনুজ সাহিত্যিককে অগ্রজের গল্পের প্লট দিয়ে যাওয়া, বললেন দীর্ঘ সময়ের কথা।  'জলসা' হাতে বললেন, 'একজন লেখকের হাজার কথার থেকে প্রাপ্তি তো এটাই, এই বই। '

 


'জলসা'র ভূমিকা লিখেছেন শ্রীজাত। সমরেশের একান্ত অনুরাগী কবি-সাহিত্যিক বলছেন  লেখা জনসমক্ষে পৌঁছে যাওয়ার আগে পড়তে পেরেছেন, এটা তাঁর বড় প্রাপ্তি। প্রকাশ অনুষ্ঠানে বললেন, 'দীর্ঘদিন এক ডায়েরি লেখা গোপন রেখেছিলেন, কী আশ্চর্য সংযম। লিখেছেন, প্রকাশে বাধা দিয়েছেন। নিজেকে আড়ালে রাখার এই চর্চা, এই দ্রুততার জুগে অনেক হারিয়ে যাচ্ছে। এই সংযমের পাঠ যদি নিয়ে চলতে পারি।' তাঁর অন্য লেখার থেকে একেবারে ভিন্ন 'জলসা', এই বইয়ে পাঠক নতুনভাবে চিনবেন সমরেশ মজুমদারকে, প্রত্যয়ী তাঁরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া