বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | নখের সাদা দাগ কি বিপদের সংকেত? জানুন কখন সতর্ক হওয়া জরুরি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ডিসেম্বর ২০২৪ ০২ : ৫৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: হাতের দিকে তাকালে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, নখে মাঝেমধ্যেই সাদা সাদা দাগ দেখা দেয়। যা নিজে থেকেই আসে, আবার নিজে থেকেই চলে যায়। আবার কারওর ক্ষেত্রে দীর্ঘদিন থেকে যায়। কিন্তু জানেন ঠিক কী কারণে নখে এমন সাদা দাগ দেখা দেয়? তা নিয়ে বেশিরভাগ মানুষই খুব একটা মাথা ঘামান না। আর এতেই বাড়ে বিপদ! কারণ বিশেষজ্ঞদের মতে, এই ধরনের দাগ শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধার ইঙ্গিত দেয়।

নখে সাদা দাগ কেন দেখা যায়, এর যে কারণ বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন, তা হল ক্যালশিয়ামের ঘাটতি। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নখে পাঙ্কটেট লিউকোনচিয়া দেখা দিলেই এমন সাদা দাগ দেখা দেয়। সাদা দাগ প্রথমে নখের শেষ ভাগ থেকে দেখা দিতে শুরু করে। ক্রমশ তা সামনের দিকে আসতে থাকে। পাঙ্কটেট লিউকোনাইকিয়া দু-তিন রকমের হয়। যদি পুরো নখে হয় তাহলে তাকে বলে লিউকোনাইকিয়া টোটালেস। যদি কিছু কিছু জায়গায় হয় তাহলে  লিউকোনাইকিয়া পাঙ্কটেট বলে।

চলতি ধারণা রয়েছে যে শরীরে কোনো কিছু ঘাটতির জন্যেই এমনটা হয়। কিন্তু আসলে তা নয়৷ শিশু নখে কামড় দিলে কিংবা কোনো আঘাত লাগলে হলে ওই কামড়ানোর জায়গায় দাগ হয়ে যায়। যদিও নখ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময়ই সেই নির্দিষ্ট জায়গাটি বাদ পড়ে যায়। তবে চিন্তার বিষয় তখনই হয় যখন পুরো নখেই সাদা দাগ দেখা যায়। আর এমন লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের নেওয়া প্রয়োজন।

পুরো নখে সাদা দাগ ছড়িয়ে পড়ার অন্যান্য কারণের মধ্যে রয়েছে  লিভারের সমস্যা, কিডনি ফেলিওর কিংবা হৃদরোগ। এছাড়া, রক্তে প্রোটিনের মাত্রা কমে গেলেও নখে এমন দাগ হতে পারে। আবার জিঙ্কের ঘাটতি হলেও হতে পারে৷ কিছু ওষুধ নখের বৃদ্ধিতে বাধা দিতে পারে, যার ফলে নখজুড়ে সাদা রেখা দেখা যায়। যেমন ক্যানসারের জন্য কেমোথেরাপির ওষুধ, ব্রণ চিকিৎসায় ব্যবহৃত রেটিনয়েড, সালফোনামাইডসহ কিছু অ্যান্টিবায়োটিক, লিথিয়াম, খিঁচুনির রোগের ওষুধ।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া