বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ডিসেম্বর ২০২৪ ০১ : ৫৮Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: বদলাচ্ছে বাংলার আবহাওয়া। গুটি গুটি পায়ে শীত এসেই পড়ল। আর মরশুম বদলের এই সময়েই বাড়ে বিভিন্ন রোগের প্রকোপ। বিশেষ করে শিশুদের শরীরে বেশি প্রভাব পড়ে। সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, ঘরে ঘরে একই সমস্যা। ভাইরাল ইনফেকশন কিংবা জ্বর থেকে সেরে উঠলেও শরীরের দুর্বলতা যেন কাটতেই চায় না। তাই এই সময়ে রোগের সঙ্গে লড়াই করতে খুদের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা জরুরি। জীবনযাপন, খাদ্যাভ্যাসের সামান্য রদবদলেই কিন্তু শিশুদের ইমিউনিটি বাড়ানো সম্ভব। তাহলে সন্তানের ডায়েটে কোন কোন খাবার অবশ্যই রাখবেন, জেনে নিন।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড – আমাদের শরীরের একাধিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ওমেগা থ্রি ফ্যাট। বিশেষত ছোটদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর কাজে এর জুড়ি মেলা ভার। এমনকী খুদের হার্টও ভাল রাখে একাই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এতে রয়েছে প্রদাহনাশক বৈশিষ্ট্য। যা অসুস্থতা এবং সংক্রমণের তীব্রতা কমাতে সাহায্য করে। সন্তানের রোজের ডায়েট চিয়া বীজ, ফ্ল্যাক্স সিড, আখরোট, সামুদ্রিক মাছ সহ ওমেগা থ্রি ফ্যাট যুক্ত খাবার রাখুন।
ভিটামিন সি – শিশুদের সামগ্রিক বৃদ্ধি এবং বিকাশের জন্য এই ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি টিস্যু মেরামত করতে এবং কোষগুলিকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হওয়া থেকে রক্ষা করে। ভিটামিন সি শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়ায়। কমলা, লেবু, স্ট্রবেরি, কিউই, ব্রকলির মতো খাবারে ভিটামিন সি রয়েছে।
অ্যান্টি অক্সিড্যান্ট – শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার। এছাড়াও শিশুর ত্বক কিংবা চোখের স্বাস্থ্যের জন্য এই ধরের খাবার খাওয়া জরুরি। সার্বিকভাবে নিয়মিত অ্যান্টি অক্সিড্যান্ট যুক্ত খাবার খেলে স্বাস্থ্যের উন্নতি হয়। তাই শিশুকে নিয়মিত পালং শাক, মিষ্টি আলু, গাজর, ব্লুবেরির মতো অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর খাবার খাওয়ান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?