মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সোশ্যাল মিডিয়ায় আলাপ, দুবাই থেকে বর এলেন বিয়ে করতে, ৫০ হাজার টাকা হাতিয়ে পালিয়ে গেলেন কনে!

দেবস্মিতা | ০৭ ডিসেম্বর ২০২৪ ০০ : ৫৮Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: সুদূর দুবাই থেকে বাড়ি এসেছিলেন যুবক। প্রেমিকার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিয়ে করতে গিয়ে দেখেন কনে হাওয়া। বারবার ফোন করেও মেলেনি উত্তর। নিরুপায় হয়ে বাড়ি ফিরে গেলেন যুবক। দ্বারস্থ হলেন পুলিশের। ঘটনাটি পাঞ্জাবের। 

 


দীপক কুমার নামে বছর ২৪ -এর ওই যুবক দুবাইয়ে কাজ করেন। দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করবেন বলে এক মাসে আগে ফিরেছিলেন দেশে। তাঁর প্রেমিকার বাড়ি মোগা শহরে।   মান্ডিয়ালি থেকে শুক্রবার সেখানেই গিয়েছিলেন ১৫০ জন বরযাত্রী নিয়ে। জানা গিয়েছে, তাঁর প্রেমিকার নাম মনপ্রীত কৌর। বছর তিনেক আগে দু'জনের আলাপ হয়েছিল ইন্সটাগ্রামে। সেখান থেকেই প্রেম হয় দু'জনের। দু'জনে ফোনেই বাবা মায়ের কথা বলিয়ে দেন। সেই মতো ঠিক হয় ছয় ডিসেম্বর বিয়ে করবেন তাঁরা। 

 


তাদের মধ্যে কথা হয়েছিল একটি নির্দিষ্ট জায়গা থেকে মনপ্রীতের বাড়ি থেকে নিতে আসবে বরযাত্রীদের। এদিন দুপুর নাগাদ সেই জায়গায় দীপক পৌঁছে যান বরবেশে। পরনে ছিল পাঞ্জাবি, মাথায় পাগড়ি। গাড়ি সাজানো ফুল দিয়ে। জায়গামতো পৌঁছে তিনি ফোন করেছিলেন প্রেমিকাকে। প্রেমিকাকে বলেন অপেক্ষা করতে। সঠিক সময়ে তাঁদের আনতে যাওয়া হবে। এরপর প্রায় পাঁচ ঘণ্টার ওপর দাঁড়িয়েছিলেন তাঁরা। অথচ কেউ আসেননি। দীপক আবারও মনপ্রীতকে ফোন করলে ফোন বন্ধ আসে অপরপ্রান্ত থেকে। এরপর দীপক তাঁর পরিবার নিয়ে থানায় যান প্রতারণার অভিযোগ জানাতে। 

 


দীপক পুলিশকে জানিয়েছেন, মনপ্রীত নিজেকে আইনজীবী বলে পরিচয় দিয়েছিলেন এবং ফিরোজপুরে একটি ভাল বেতনের চাকরি করেন বলেছিলেন। তবে দীপক কখনও মনপ্রীতের সঙ্গে সামনাসামনি দেখা করেননি শুধু ইনস্টাগ্রামে ছবি দেখেছেন। তিনি আরও জানান, তাঁর প্রেমিক তাঁকে বলেছিলেন 'রোজ গার্ডেন প্যালেস' -এ তাদের বিয়ে হবে। অথচ পরে তিনি জানেন মোগায় এই নামে কোনও জায়গা নেই। শুধু তাই নয়, মনপ্রীত তাঁর কাছে বিয়ে করার জন্য টাকা চেয়েছিলেন। তখন তাঁকে ৫০ হাজার টাকাও দেন দীপক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া