শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৭ ডিসেম্বর ২০২৪ ০০ : ২০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কারও পৌষমাস তো কারও সর্বনাশ! মাত্র ৩০ দিনে ৭৯ লক্ষ গ্রাহক হারিয়েছে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিয়ো। ধাক্কা খেলেন ভারতের ধনীতম শিল্পপতি মুকেশ অম্বানী। মোবাইল শুল্ক বৃদ্ধির কারণে এই গ্রাহকেরা জিয়ো-র পরিষেবা ছেড়ে দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। জিয়ো যেমন গ্রাহক হারিয়েছে তেমনই লক্ষ্মীলাভ হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএলের। শেষ ৩০ দিনে ১৫ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে এই সংস্থা।
সম্প্রতি টেলি পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলির গ্রাহক সংখ্যা সংক্রান্ত তথ্য প্রকাশ করে তাঁদের নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংস্থা ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ বা ট্রাই। সেখানে বলা হয়েছে, বেসরকারি টেলিকম সংস্থাগুলি সেপ্টেম্বর মাসে প্রায় এক কোটি গ্রাহক হারিয়েছে। মুকেশের জিয়ো একা হারিয়েছে ৭৯ লক্ষ গ্রাহক। সুনীল মিত্তলের ভারতী এয়ারটেলের গ্রাহক কমেছে ১৪ লক্ষ এবং ভোডাফোন-আইডিয়া হারিয়েছে ১৫ লক্ষ গ্রাহক।
এরই মধ্যে পৌষমাস বিএসএনএলের। ২০২৪ সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে ৫৫ লক্ষ নতুন ব্যবহারকারী পেয়েছে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা। মূলত খরচ কম হওয়ার কারণেই তাঁরা বিএসএনএলকে পছন্দ করছেন বলে রিপোর্টে জানিয়েছে ট্রাই। কেন্দ্রের টেলি যোগাযোগ দপ্তরের তথ্য বলছে, এ বছরের জুলাইতে বেসরকারি সংস্থা ছেড়ে বিএসএনএলে স্থানান্তরিত হয় ১৫ লক্ষ গ্রাহক। অগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ লক্ষ। যা সেপ্টেম্বর ও অক্টোবরে অক্ষুন্ন ছিল। এই দুই মাসে যথাক্রমে ১১ লক্ষ ও সাত লক্ষ গ্রাহক অন্য পরিষেবা ছেড়ে শুরু করেছেন বিএসএনএল ব্যবহার। এ বছরের জুলাইতে বিএসএনএল ছেড়েছেন মাত্র ৩ লক্ষ ১০ হাজার গ্রাহক। অগস্ট ও সেপ্টেম্বরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৬০ ও ২ লক্ষ ৮০।
বিএসএনএলের এ হেন প্রত্যাবর্তনে কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ''বিএসএনএলের জন্য সামনে বিরাট সুযোগ।" সংস্থাটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রবার্ট রাভি জানিয়েছেন, এখনও শুল্ক বৃদ্ধি করার কোনও পরিকল্পনা নেই।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?